২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কিশোরগঞ্জে ফজলে মামুদ ঘোড়া দিয়ে জিইয়ে রেখেছে গ্রামীণ ঐতিহ্য ঘানি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ >>> একসময় খাঁটি ভোজ্যতেল উৎপাদনে একমাত্র অবলম্বন ছিল ঘানি।ঘানি টানার কাজে ব্যবহার করা হত শক্তিধর বলদ গরু।কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় ও বলদ গরুর দাম বৃদ্ধিতে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী ঘানি শিল্প প্রায় বিলুপ্তির পথে।তবে নীলফামারীর কিশোরগঞ্জে ফজলে মামুদ(৭৫)নামের এক বৃদ্ধ স্বল্প মূল্যের ঘোড়াকে বেছে নিয়ে জিইয়ে রেখেছেন বাপ-দাদার ঐতিহ্যের ঘানি পেশা।তিনি উপজেলার বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি তাঁতি পাড়া গ্রামের বাসিন্দা।জানা যায়,যন্ত্রবিহীন যুগে অশ্বারোহী ঘোড়া ছিল যুদ্ধক্ষেত্রসহ পিঠে আহরণ,বাহনের মত কাজের জনগুরুত্বপূর্ণ বন্ধু।কিন্তু কালের বির্বতনে যান্ত্রিক যুগে ঘোড়ার কদর ও চাহিদা না থাকায় বাজার মূল্যে কম।আর গরুর সমকক্ষে ঘোড়া দিয়ে নানাবিদ কাজে ব্যবহার করা যায়।এতে এ উপজেলায় হালচাষ,বাহন ও ঘানিতে কদর বেড়েছে ঘোড়ার।অন্যান্যদের মত ফজলে মামুদ গত কয়েক বছর ধরে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে ঘানি টেনে ৫ সদস্যর সংসার চালান।সরেজমিনে রোববার সকালে তার বাড়িতে দেখা যায়,ঘানির ক্যাঁচ ক্যাঁচ শব্দে ভাঙ্গা খাঁটি সরিষা তেলের সুগন্ধে আশপাশ মৌ-মৌ করছে।কাতারের উপর বসে ভর দিচ্ছেন নিজে।এসময় ঘোড়ার ঘুরপাকে পাতিলে চুয়ে চুয়ে পড়ছে তেল।ফজলে মামুদ বলেন,বাপ-দাদার পর ৬০বছর ধরে ঘানিতে তেল মাড়াই ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছি।আগে গরু দিয়ে সরিষা মাড়াই করা হত।কিন্তু শক্তিধর গরু না হলে ঘানি টানতে পারেনা।ঘানি টানার কাজে যে ধরনের গরুর দরকার,বর্তমান বাজারে তার দাম লাখ টাকার অধিক।তাই গরু কেনার সামর্থ্য না থাকায় কয়েক বছর আগে ৮ হাজার টাকায় ১টি ঘোড়া কিনি।দৈনন্দিন এ ঘোড়া দিয়ে ১২কেজি সরিষা মাড়াই করে ৪ কেজি তেল,৭কেজি খৈল পাওয়া যায়।বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি তেল ৪৮০টাকা,খৈল ৭০ টাকা কেজি দরে বিক্রি করে ৫০০টাকার মত আয় হয়,তা দিয়ে কোন রকমে সংসার চালাই।একটা সময় সবাই ঘানির সরিষার তেল ব্যবহার করতো।এখন এ তেলের বিকল্প সয়াবিন,পামওয়েল,কলের সরিষা তেল ব্যবহার করছে।এতে চাহিদা না থাকায় সবাই এ পেশা পরিবর্তন করেছেন।বর্তমান আমি ছাড়া এ পেশায় আর কেউ নেই।কিশোরগঞ্জ সদর ইউপির রুপালি কেশবা গ্রামের প্রবীণ ব্যাক্তি আব্দুল মান্নান বলেন,গ্রামীণ জীবনে সরিষার তেল খুবেই গুরুত্বপূর্ণ।রান্না-বান্নাতে সরিষার তেল ব্যবহার ছাড়াও এর হরেক রকম ব্যবহার রয়েছে।আচার তৈরি,সিদল,সুঁটকি ও আলু ভর্তায় খাঁটি সরিষা তেলের জুড়ি মেলা ভার।

এ ছাড়াও নবজাতক থেকে শুরু করে সব বয়সি মানুষের শরীর,চুল যত্নসহ সর্দি-কাশি বা ভেষজ ওষুধ তৈরিতে খাঁটি বাংলার সরিষা তেলের তুলনা নেই।কিন্তু যান্ত্রিকতার ছোঁয়ায় আধুনিক মেশিনের সাথে পাল্লা দিতে না পেরে সনাতনি ঘানি শিল্প যে ভাবে হারিয়ে যাচ্ছে আর ক’দিন গেলে হন্যে হয়ে খুঁজে পাওয়া যাবেনা।তাই ঘানি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি,বেসরকারি পৃষ্ঠপোষকতা খুবেই জরুরি।ফজলে মামুদ স্বল্প মূল্যের ঘোড়া দিয়ে বাপ-দাদার ঐতিহ্যের পেশা ধরে রাখার পাশাপাশি জীবিকার পথ সুগম করেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,প্রযুক্তির যুগের মানুষ অধিক উৎপাদনশীল যন্ত্রের দিকে ঝুঁকছে।এতে স্বল্প উৎপাদন যোগ্য ঘানি শিল্প হারিয়ে যাচ্ছে।এর মাঝেও ফজলে মামুদ ঘোড়া দিয়ে খাঁটি সরিষার তেল উৎপাদন করে ভোক্তাদের মাঝে সরবরাহের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে আছে।সত্যি এ বয়সে তার সংগ্রামের তারিফ করতে হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page