৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে ওসির সাথে প্রবাসী গ্রুপের প্রতিনিধি দলের সাক্ষাৎ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের একটি প্রতিনিধি দল জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।বুধবার (১৪ই ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম উপদেষ্টা মাওলানা মুজম্মিল হেলালীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওসির নিজ কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন।এ সময় প্রবাসী গ্রুপের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। বিশেষ করে কয়েকদিন পূর্বে জৈন্তাপুর উপজেলার নিজপাট নয়াখেল গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম সদস্য আহমদুল কিবরিয়ার এক রাতে ১৪টি গরু চুরি হওয়ার পর এতদিন পেরিয়ে যাবার পরও ১২টি গরু উদ্ধার না হওয়ায় গ্রুপের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।তারা জানান আহমদুল কিবরিয়া জৈন্তাপুর প্রবাসী গ্রুপের একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ জৈন্তাপুর প্রবাসী গ্রুপের আর্ত- মানবতার সেবায় বিভিন্ন কল্যাণমুলক কাজে সে অনেক সহায়তা করে আসছে। কিন্তু আজ তার জীবনের বড় একটা সঞ্চয় হারিয়ে সে বড় ক্ষতির সম্মুখীন।প্রতিনিধি দলের পক্ষ থেকে আরো বলা হয়, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল আব্দুন নাসের, রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরু, ফয়েজ আহমেদ ও লন্ডন প্রবাসী আব্দুল ওয়াদুদ দুদু সহ গ্রুপের সিনিয়র নেতৃবৃন্দ চুরি হওয়া গরুগুলো উদ্ধারে বিলম্ব হওয়ায় শঙ্কা প্রকাশ করেন।সেই সাথে দ্রূত সময়ের ভিতরে আহমদুল কিবরিয়ায় চুরি হওয়া বাকি ১২টি গরু উদ্ধারে পুলিশের তৎপরতা ও অভিযান জোরদারের আহ্বান জানান।এ সময় কাতার প্রবাসী গ্রুপের সভাপতি সোলায়মান আজিজের দরবস্ত এলাকায় একটি জমি সংক্রান্ত সমস্যা নিয়ে ওসির নিকট অভিযোগ তুলে ধরা হয়। এ সময় প্রবাসী সোলাইমান আজিজের বাবা আজিজুল হক তার সমস্যার বিষয়গুলো ওসির সামনে তুলে ধরেন।সাক্ষাতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) উপস্থিত জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিনিধি দলের নেতৃবৃন্দের জানান, প্রবাসী কিবরিয়ার চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। তিনি কিবরিয়ার পরিবার সহ সকল প্রবাসীদের ধৈর্য্য ধরার অনুরোধ করেন এবং গরু গুলো উদ্ধারে পুলিশকে সহায়তা করার আহবান জানান।এ ছাড়াও প্রবাসী সোলাইমান আজিজের বাবার জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে আগামী শুক্রবার বিকেলে স্বশরিলে প্রবাসী গ্রুপের প্রতিনিধিদের নিয়ে স্পটে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে নিশ্চিত করেছেন।এ সময় প্রতিনিধি দলের সাথে আরো উপস্থিত ছিলেন গ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক সৌদী প্রবাসী ইমরান আহমদ, সৌদী প্রবাসী লোকমান আহমেদ, কাতার প্রবাসী সৈয়দ সোহেল হক,বাহরাইন প্রবাসী মো শাহজাহান আলম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page