২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

১০ হাজার শীতার্ত পেল কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী সাজেদা সুরাত এর কম্বল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি >>> লোহাগাড়ার ঐতিহাসিক ১৯দিন ব্যাপি চুনতী সিরাতুন্নবী (সাঃ) মাহফিলের প্রবর্তক হজরত মাওলানা শাহ হাফেজ আহমদের (রহ.) নাতনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত প্রদত্ত কম্বল পেয়েছেন লোহাগাড়ার ১০ হাজার শীতার্ত মানুষ।সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রার্থী সাজেদা সুরাতের পক্ষে লোহাগাড়ার চুনতী ইউনিয়নের চুনতী গৌতম বিহার ও হিন্দুপাড়ায় এবং বড়হাতিয়া ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুনতী সিরাতুন্নবী (সাঃ) মোতোয়াল্লি কমিটির সভাপতি মো. হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নেজাত।আওয়ামী লীগ নেতা মো. শরীফ হোছাইনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য নাছিমা আক্তার, শুভ দীপ, হায়দার আলী বাহার, শজাআত আলী, সাদেকুর রহমান, নাসরিন সুলতানা, দিদার, হাফিজ সিদ্দিক, আবদুল্লাহ আল রাফি, আব্দুল্লাহ আল ফাহাদ, মুনতাসির, মো. রাহিক বিন রুহুল আমিন, মো. সায়েম, হাফেজ আহমদ আদিল, তজল্লী, জাহেদ হোসেন, ইয়াসির, মুহিত প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নেজাত বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দর্শনে অনুপ্রাণিত হয়ে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।শৈত্যপ্রবাহের মধ্যে এ অঞ্চলের অনেক অসহায়-গরিব মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের জন্য সাজেদা সুরাতের পক্ষ থেকে ১০ হাজার শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন স্বপ্ন নয় বাস্তব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছি। এসব উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page