১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান হিসেবে মুকুল কে দেখতে চায় জনগন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম 

নাগেশ্বরী উপজেলা নাগরিক কমিটি সমর্থিত, রায়গঞ্জ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল ও অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আলহাজ্ব শহিদুল ইসলাম (মুকুল) কে নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ। তিনি নাগেশ্বরী উপজেলা পরিষদকে মডেল উপজেলা রূপান্তরিত বাস্তবায়নের প্রত্যয় নিয়ে জনগনের সেবক হয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করছেন ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।আলহাজ্ব শহিদুল ইসলাম (মুকুল) নাগেশ্বরী পৌরসভার মৃত আলহাজ্ব বাহার উদ্দিনের ষষ্ঠ সন্তান সফল মেয়র মোহাম্মদ হোসেন ফাকু ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ খায়রুল ইসলামের ভাই । স্থানীয় ভোটার ও তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের সাথে আলাপের মাধ্যমে এ তথ্য জানা যায়।দ্বাদশ জাতীয় সংসদের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদের নির্বাচনের তফসীল ঘোষণা হবে এপ্রিল মাসে।চেয়ারম্যান নয় উপজেলাবাসীর সেবক হতে চাই। মানুষের সেবা করার সুযোগ পেলে মডেল উপজেলা গড়ে তুলবো। রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সেনিটেশন, রোড লাইটসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে পরিচালিত করার অঙ্গীকার বদ্ধপরিকর এবং উপজেলা পরিষদকে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্তসহ শিক্ষা স্বাস্থ্যর উন্নয়ন, অবহেলিত নেতিয়েপড়া জনগোষ্ঠীদের সহযোগিতা-আর্থ সামাজিক উন্নয়নের দাবি আদায়ে বলিষ্ঠ ভুমিকা রাখবেন নির্বাচনকে সামনে রেখে নাগেশ্বরী উপজেলা নাগরিক কমিটি সমর্থিত, রায়গঞ্জ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল ও অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আলহাজ্ব শহিদুল ইসলাম (মুকুল) উপজেলাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।উপজেলাবাসী অনেকে তাদের নেতা হিসেবে ঘুরেফিরে আলহাজ্ব শহিদুল ইসলাম (মুকুল) কে সবসময় কাছে পায়। তাই তাঁরপ্রতি এলাকার সাধারণ জনগণের বড় রকমের একটা আস্থা তৈরি হয়েছে। এ আস্থা থেকেই আলহাজ্ব শহিদুল ইসলাম (মুকুল) কে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায়।নাগেশ্বরী উপজেলা নাগরিক কমিটি সমর্থিত, রায়গঞ্জ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল ও অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আলহাজ্ব শহিদুল ইসলাম (মুকুল) জানান, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন এখন তৃনমূল পর্যায়ে আরও যোগ্য নেতৃত্বের। সেই যোগ্য নেতৃত্ব দিতে অতন্ত্রপ্রহরীর মতো নিজেকে প্রস্তুত রেখেছেন। নাগেশ্বরী উপজেলাবাসীর স্বপ্নীল স্বপ্ন বাস্তবায়নে নাগেশ্বরী উপজেলা পরিষদকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আর সেজন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলাবাসীর সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page