১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আইআইইউসি বিজনেস ক্লাবের পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ব্যবসা প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের আয়োজনে বিবিএ ৪৮ তম ও ৪৯ তম ব্যাচের বিদায় সংবর্ধনা প্রদান ও বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১০ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন শিকদার ও সভাপতিত্ব করেন বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌফিকুর রহমান।

সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল ইসলাম ও প্রভাষক আদিবা নাওয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রফেসর ড. নেজামুল হক, প্রফেসর ড. আব্দুল্লাহিল মামুন, প্রফেসর ড. মাহি উদ্দীন, প্রফেসর ড. নাজিম উদ্দীন, ড. এ এম শাহাবুদ্দিন, এমবিএ কো অর্ডিনেটর জোনায়েদ কবির, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফিমেল এমবিএ কো অর্ডিনেটর মিসেস নাহিদ সুলতানা, ফিমেল বিবিএ কো অর্ডিনেটর মিসেস কুলসুমা আক্তার নাহিদ প্রমুখ। এ সময় মঞ্চে বিভাগের অনন্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের একাডেমিক উচ্চশিক্ষার ও কর্মজীবনে নৈতিকতা চর্চার আহ্বান জানান বক্তারা। আইআইইউসির মূল্যবোধকে ধারণ করে দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এ সময় বিভাগের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রথমবারের মতো বিজনেস ক্লাব থেকে ‘বিজনেস ক্লাব এ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়। প্রথম বছরে একাডেমিক রেজাল্টের ভিত্তিতে পাঁচজনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়৷

এ সময় বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বাশারাত হোসেন, ট্রেজারার মনজুরুল আলম মজুমদার, ড. নাজিমউল্লাহ, মোহাম্মদ আফজালুর রহমান, নুসরাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page