৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

রামুতে বাঁকখালী নদী থেকে বালি উত্তোলনের মহোৎসব।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।।কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী বাঁকখালী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন হাজার হাজার ফুট বালি উত্তোলনের মহোৎসব চলছে। যেখানে নদীর দুইপাশ ইতিমধ্যে ভাঙনের মূখে পড়েছে। নদী থেকে এইভাবে বেপরোয়া বালি উত্তোলনের ফলে আগত বর্ষায় শত শত বাড়ি ঘর প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে রামু উপজেলার স্থানীয় বাসিন্দারা। এতে চরম বিপাকে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দারা।বালি উত্তোলনের দুটি পয়েন্টে গিয়ে দেখা মিলেছে নদীর পাশ্বে বড় বড় ড্রেজার মেশিন লাগিয়ে হাজার হাজার ফুট বালি উত্তোলন করে অর্ধশত ডাম্পার নিয়ে বালি সাপ্লাই দিচ্ছে তারা। তবে বালি সাপ্লাইয়ের ফলে দুটি পয়েন্টের ব্যবহৃত চলাচলের রাস্তায় যেন মরন ফাঁদে পরিনত হয়েছে। অন্যদিকে এসব বেপরোয়া ডাম্পার গাড়ির চলাচলের কারণে ব্যাঘাত ঘটেছে।এইভাবেই বালিদস্যুরা জেলা ও উপজেলা প্রসাশনের নাম ভাঙিয়ে ভূঁয়া ইজারাদার হিসেবে তালিকা ব্যবহার করে এসব বালি উত্তোলন করেছে। তারা পাশাপাশি এমপি কমল ও উপজেলা চেয়ারম্যানের খুবই আস্থা ভাজন হিসেবে পরিচয় দিচ্ছে। এরই মধ্যে সরকারিভাবে রাজস্ব দেয়ার কথা বলে তারা এসব করার কথা বলেন। তবে বিষয়টি একেবারেই অস্পষ্টতা রয়ে গেছে। বালি মহালের ছবি ধারণ করতে গিলেই বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী বাঁধার সম্মুখীন হয়ে পড়েন।তেচ্ছিপুলের আবুল কালাম ইটভাটার পাশ্বে একটি চায়ের দোকান করেন। তার নিজস্ব ড্রেজার মেশিন বসিয়ে রাতে দিনে তুলেছেন বালি। পরিচয় দেন এমপি কমলের খুবই কাছের মানুষ হিসেবে। এই পরিচয় নির্ভর করে বালি উত্তোলনে বাঁধা দেননি উপজেলা প্রশাসন। কিন্তু এর আগে পাঁচ থেকে ছয় মাস বালি উত্তোলনের কথা অকপটে স্বীকার করেন এই বালি খেকো। আপনাকে বালি তুলার অনুমতি কে দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোন রকম অল্প করে বালি তুলেছি। এমপি কমল ভাইকে বলে ইউএনওকে বলে বাঁকখালী থেকে বালি তুলে কিছুটা টাকা পাওয়ার আশা করছি। আপনাদের হাল্কা হাত খরচ দিব। নিউজ করার প্রয়োজন নেই। আপনারা আমাকে সহযোগিতা করুন। এই বলে প্রতিবেদকের সাথে বালি উত্তোলনের স্পট থেকে নিয়ে আসেন।রামুর শাহ আলম একজন শীর্ষ বালি খেকো। বাঁকখালী নদী থেকে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের অনুমতি ও ছাড় পত্র দেখিয়ে নদী থেকে বালি উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তবে প্রশাসনের সহযোগিতা নামের এমন কান্ডে এলাকাবাসির কাছে একেবারেই প্রশ্নবিদ্ধ। শাহ আলম একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বাঁকখালী নদী থেকে বালি উত্তোলন করেছে। বেশিরভাগ বালি উত্তোলন করেন রাতের বেলায়। সারাদিন কয়েকটি ডাম্পার গাড়ি দিয়ে এসব বালি সাপ্লাই দেয়। নদীর অধিকাংশ ইতিমধ্যেই ভাঙনের মূখে পড়েছে।এবিষয়ে শাহ আলম বলেন, আমরা সরকারকে রাজস্ব দিয়ে বালির ব্যবসা করি। যেখানে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে এবং সাথে কাগজপত্র নিয়ে বালি উত্তোলন করছি সেখানে কিসের সমস্যা। সব সমস্যা সমাধান করে দীর্ঘদিন ধরে বালি ব্যবসা করে আসছি। সাংবাদিকরা বহুবার ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু কোন কিছু করতে পারেনি। মন চাইলে আপনিও আমার ছবি সহ পত্রিকায় ছাপিয়ে দিন। কিছু করতে পারেন কিনা দেখুন। আপনি নিউজ করে দেন।

এদিকে রামু উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নিরুপম মজুমদার বলেন, কোন বালি খেকো বালি উত্তোলন করে থাকলে তাদের বিরুদ্ধে আমরা সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করছি। ইতিমধ্যে অনেক জায়গায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা করা হয়েছে। এমন কাউকে জেলা এবং উপজেলা থেকে বাঁকখালী থেকে বালি উত্তোলনে বৈধতা দেয়নি। যদি এমন প্রতারণার আশ্রয়ে যদি কোন সঠিক তথ্য পাই তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার

You cannot copy content of this page