১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ও সিলেট জেলার নির্বাচিত শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন করা হয়েছে।বুধবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।এ সময় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কাউটস ও গার্লস গাইডের অংশগ্রহনে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ চলাকালীন বিশেষ অতিথি হিসেবে মঞ্চে সালাম গ্রহন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) ।পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও মশাল প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। দিনভর ক্রীড়া ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন শেষে বিকেলে সম্পন্ন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন বিশ্বাস, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, অভিভাবক সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য মাসুক আহমেদ, মনসুর আহমেদ কয়েস।এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, সহকারী শিক্ষক নজির আহমদ, তফাজ্জল হোসেন,আনোয়ার হোসেন,তপন কান্তি দেব,সাইফুল আলম,শ্রাবনী দাস সুইটি,সুমন চন্দ্র ঘোষ,প্রনব কুমার দাস,সুব্রত দাস ও রেজাউল করিম সহ উপস্থিত অভিভাবকবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page