২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জে ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল চেয়ে নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায়(মীরেরচর) একপেশী মনগড়া এবং বিতর্কিত ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বুধবার দুপুরে এই বিতর্কিত পকেট কমিটি বাতিল চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এই অভিযোগটি দায়ের করেন একই ইউনিয়নের মঙ্গলকাটার স্থায়ী বাসিন্দা ও ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন।অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ডের নীতিমালা উপেক্ষা করে এবং শিক্ষা বোর্ডের নির্দেশনা ও তফশীল গোপন রেখে মাদ্রাসার সুপার জমির উদ্দিন মাসুক তার পছন্দের আজ্ঞাবহ লোকদের এই পকেট কমিটিতে অর্ন্তভূক্ত করে গত ৪ জানুয়ারী একজনকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। নীতিমালা অনুযায়ী কোন সরকারী কিংবা বেসরকারী প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি ঘোষনার আগে মাইকিং করে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে প্রতিষ্ঠানে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকরা কেবলই ভোট দেয়ার বিধান থাকলে ও প্রার্থী হওয়ার কোন সুযোগ থাকে না।অথচ এই পকেট কমিটিতে দশম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের অর্ন্তভূক্ত করে কমিটি ঘোষনা করা হয় যা শিক্ষা নীতিমালা পরিপন্থি বলে উল্লেখ করা হয়। এই প্রতিষ্ঠানের সুপার একজন সুচতুর ব্যক্তি এবং তার ব্যক্তি স্বার্থ চরিত্রার্ত করতেই নীতিমালা লংঘন করে তার পছন্দের মানুষ যাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে যাকে দাতা সদস্য নির্বাচিত করা হয়েছে তিনি আদো দাতা সদস্য না । অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে নির্বাচনী তফশীল অনুযায়ী পূনরায় নির্বাচনের দাবী জানানো হয়।এ ব্যাপারে প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও অভিযোগকারী মোঃ আনোয়ার হোসেন জানান,এই প্রতিষ্ঠানে তিনি আজীবন দাতা সদস্য হিসেবে থাকলে ও সম্প্রতি সম্পন্ন হওয়া এই ম্যানেজিং কমিটির নির্বাচন সর্ম্পকে তার জানা নেই। তিনি এক তরফা এবং নিয়ম বর্হিভূত এই কমিটি বাতিলের দাবী জানান।এ ব্যাপারে ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার জমির উদ্দিন মাসুকের বিরুদ্ধে শিক্ষা নীতিমালা উপেক্ষা করে তড়িগড়ি করে ম্যানেজিং কমিটি গঠনের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন নীতিমালা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সাথে একাধিকার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। ##

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page