নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরী কাপ্তাই রাস্তার মাতা বালুর টাল অক্সিজেন একে খান অলংকার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় ৷সন্ধ্যায় নগরের চাঁন্দগাঁওস্থ র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং- এ র্যাব -৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন ৷
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম গণমাধ্যমে দেওয়া প্রেস ব্রিফিংয়ে বলেন,চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায়,ব্যস্ততম স্টেশনে একাধিক সঙ্গবদ্ধ সিন্ডিকেট বাস ট্রাক সিএনজি অটো রিক্সা সহ বিভিন্ন জানবাহন থেকে গণহারে চাঁদাবাজি করে আসছিল ৷তৎমধ্যে শুধু কাপ্তাই রাস্তার মাথা এরিয়া থেকে চক্রটি প্রতিমাসে চল্লিশ লাখ টাকা চাঁদাবাজি করে ৷
তিনি আরো বলেন এই চাঁদাবাজ দের গ্রেফতার করতে সকাল থেকে র্যাবের একাধিক টিম মাঠে নামে ৷এই অভিযানে নগরীর কাপ্তাই রাস্তার মাথা,বালুর টাল, অক্সিজেন, একে খান, অলঙ্কার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ চাঁদাবাজকে হাতেনাতে ধরা হয়। পরে তারা তাদের গডফাদারদের নামও প্রকাশ করেছে। এই গডফাদারদের গ্রেপ্তারেও র্যাবের অভিযান চলমান আছে।
রাবের অধিনায়ক বলেন৷গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ৷চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে ৷


মন্তব্য