২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লেকের বাঁধ ভাঙ্গা পানিতে সাতকানিয়ার মির্জাখীল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড অরিদার ঘোনার লেকের বাঁধ ৩ ফেব্রæয়ারী রাত সাড়ে ১০ টায় কেটে দেয়ায় পানিতে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের শত শত ঘর বাড়ী, গবাদী পশু, ফসলী জমি পানির নিচে তলিয়ে যায়। সূত্রে জানা যায়, মির্জাখীল বাংলা বাজার, মঙ্গল চাঁদপাড়া, দ্বীপের কুল, সাইরতলী পাড়া, কুতুব পাড়া, আছাড়তলী, কালামিয়ার পাড়া এলাকার কাঁচা ঘর পানিতে তলিয়ে গেছে, পানির চাপে ছোট হাতিয়ার সুইচ গেইট, সাইরতলীতে দরবার শরীফের পানির গোধা ভেঙ্গে গিয়ে গরু, ছাগল, হাঁস মুরগী পানিতে ভেসে যায়। ঘর বাড়ী, স্কুল, মাদ্রাসা ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুকুরের মাছ, ফসলের ক্ষেত নষ্ট হয়। সবকিছু হারিয়ে সাধারণ মানুষ খোলা আকাশের নিচে মাববেতর জীবন যাপন করছে। রাত্রে মানুষ আহাজারী করছে যাদের দ্বীতল বাড়ী আছে সেখানে রাত্রীযাপণ করছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলিগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এবং পরবর্তীতে বিকাল ৫টায় মির্জাখীল বাংলা বাজার মানববন্ধনে বলেন, কোন মাইকিং না করে বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কুচক্রীমহলের যোগসাজসে বাঁধ কেটে দিয়েছে। আরো বক্তব্য রাখেন, ছোট হাতিয়া সুইচ গেইট কমিটির সভাপতি মাওলানা শামশুল আলম, যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী প্রমূখ। নুরুল আবছার চৌধুরীর নেতৃত্বে মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবী করে পর্যাপ্ত পরিমান সরকারি সাহায্য ও ক্ষতিগ্র¯’ পরিবারের গৃহ নির্মাণসহ পূর্নবাসনের দাবী জানিয়েছেন।

এলাকা পরিদর্শনে যান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঞ্জুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, প্রকৌশলী পারভেজ সরোয়ার ও প্রকল্প কর্মকর্তা কামরুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউ,পি সদস্য আহমদ কবির ভেট্টা, আইয়ুব জমাদার, মহিউদ্দিন, ছৈয়দ আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page