২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

মেরিন ফিসারিজ অফিসারকে ঘুষের টাকা না দেয়ায় মোংলায় চিংড়ি চাষ করতে পারছেন না নারী চিংড়ি চাষীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে নারী চিংড়ি চাষীদের কাছে উৎকোচ ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। উৎকোচ নেয়ার পরও তার দাবীকৃত কমিশন বাণিজ্যে সাড়া না দেয়ায় সরকারী বরাদ্দের টাকা তুলতে পারছেন না ক্লাষ্টার নারী চিংড়ি চাষীরা। এমতাবস্থায় মৌসুম শুরু হয়ে গেলেও চিংড়ি ঘের প্রস্তুতসহ রেনু পোনা সংগ্রহ করতে পারছেন না তারা। এতে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন নারী চাষীরা।এমন সব অভিযোগ তুলে ধরে রবিবার (৪ফেব্রুয়ারী) মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কাইনমারী বাগদা চাষী ক্লাষ্টার-০১ গ্রুপের নারী সদস্যরা। বেলা ১১টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বাগদা চিংড়ি চাষী ক্লাষ্টার-০১ গ্রুপের সভাপতি জান্নাতুল ফেরদৌসী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০২৩সালে সরকারীভাবে ২৫জন নারী বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে তারা সফলভাবে মৎস্য চাষ করে আসছেন। কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে তাদের মাছের পোনা নষ্ট হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এসব নারীরা। এ অবস্থায় সরকারীভাবে মৎস্য চাষে তাদের জন্য বরাদ্দ হওয়া ‘সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প’র টাকা চাইতে গেলে মেরিন ফিসারিজ অফিসার মোঃ হেলাল উদ্দিন টাকা ছাড় করানো বাবদ এক লাখ টাকা ঘুষ দাবী করেন। চাহিদাকৃত ওই ঘুষের টাকা দিতে না পারায় ও বরাদ্দের টাকা ছাড় করাতে না পারায় দরিদ্র জনগোষ্ঠীর অসহায় এসব নারী মৎস্য চাষীরা চরম বিপাকে পড়েছেন। ফলে মৌসুমের শুরুতে এখনও তারা ২৫টি চিংড়ি ঘেরে বাগদার রেনু পোনা ছাড়তে পারেননি।এছাড়া মেরিন ফিসারিজ অফিসার মোঃ হেলাল উদ্দিনকে ২০২৩সালে ‘সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প’র ১২লাখ টাকা ছাড় করাতে প্রায় তিন লাখ ঘুষ দিয়েছেন বলেও নারী চাষীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এ বিষয়ে সদ্য যোগদান করা মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের কাছে অভিযোগ দিয়েও লাভ হয়নি বলেও জানান তারা।এতো সব অভিযোগের বিষয়ে মেরিন ফিসারিজ অফিসার মোঃ হেলাল উদ্দিন বলেন, ওই সকল নারী চাষীরা তার বিরুদ্ধে মিথ্যা বলছেন, তিনি নিজেকে নির্দোষ দাবী করেই ফোনের সংযোগ কেটে দেন।এ বিষয়ে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মেরিন ফিসারিজ অফিসার মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যেই বিষয়টি তার উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও জানান তিনি। #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page