১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

তামাবিল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মশালা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

সড়ক মহাসড়কে চলাচল ও দূর্ঘটনা রোধকল্পে ও সড়কের আইনকানুন, নির্দেশনা, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাত্র ছাত্রীদের নিয়ে এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩রা ফেব্রুয়ারী) দুপুর ২:০০ ঘটিকায় তামাবিল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় আশার আলো একাডেমির ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্টানে মুল বক্তব্য উপস্থাপন করেন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই মো ইউনুছ আলি।এ সময় সভায় উপস্থিত ছাত্রছাত্রীদের রাস্তা পারাপারের সময় কোনক্রমেই মোবাইল ফোনে কথা না বলতে আহবান জানানো হয় ।এছাড়াও হাতদিয়ে ইশারা করে গাড়ী থামিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না হওয়ার জন্য সচেতন করা হয়। তাছাড়া দৌড়ে কখনোও রাস্তা পার না হয়ে শান্ত ভাবে দুইদিক অনুসরণ করে রাস্তা পারাপারের কথা বলা হয়েছে।এ ছাড়াও পার্কিং করা গাড়ীর সামনে কিংবা রাস্তা কখনোই পার না হতে বলা হয়েছে। সেই সাথে সরকারি দায়িত্ব পালনে সর্বদা পুলিশকে সহায়তা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো আশরাফুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার,গভর্নিং কমিটির সভাপতি নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন সহ তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সদস্যবৃন্দ,অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রী সহ অন্যান্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page