২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

টিসিবির পণ্য অবেধ ভাবে মজুদ করণের অপরাধে চন্দনাইশের অরুন পণ্য সহ গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম

কক্সবাজার সদর ইউনিয়ন রুমালিয়া ছড়া এলাকা থেকে সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল,তেল অবৈধভাবে মজুতকরণের অপরাধে অরুণ কান্তি মিত্র কে গ্রেফতার করেছে র‍্যাব ৷গ্রেফতারকৃত আসামি ,চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলার হাসিমপুর গ্রামের ,মৃত শান্তি পদ মিত্র’র পুত্র বলে জানা গেছে ৷কক্সবাজার র‍্যাব -১৫ সূত্র গণ মাধ্যমকে জানান৷গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ০৫নং ওয়ার্ডের রোমালিয়াছড়া এলাকার হালিম ম্যানশন এর ২য় তলার ভাড়াটিয়া অরুণ কান্তি মিত্র’র ভাড়া বাসার ভিতর ,ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিপুল পরিমাণ মালামাল অবৈধ ভাবে সংগ্রহ করতেন,অধিক মুনাফায় কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত এলাকার হালিম ম্যানশন এর বাড়ির সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে অরুণ কান্তি মিত্র নামে একজনকে গ্রেফতার করি। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো মতে তার হেফাজত হতে সর্বমোট ১৯টি কার্টুনে মোট ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী তার নাম-ঠকানা প্রকাশ করে। এছাড়াও সে সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল, তেল অবৈধভাবে মজুতকরণের উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করেছে বলে স্বীকার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও উঠে আসে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত টিসিবি এর বিপুল পরিমাণ মালামাল অবৈধ ভাবে সংগ্রহ পূর্বক অধিক মুনাফায় বিক্রয় করার উদ্দেশ্যে তার ভাড়াটিয়া বাসায় মজুদ রাখে। আসামীর বাসায় মজুদ থাকা সরকারী প্রতিষ্ঠান টিসিবির বর্ণিত মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদে আসামী বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। অদ্য সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল, তেল অবৈধভাবে মজুত উক্ত স্থানে মজুদ করেছিল এবং একপর্যায়ে উপরোল্লিখিত র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page