২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

আগামী মাস থেকে জৈন্তাপুরে প্রতি সপ্তাহে গণশুনানি অনুষ্ঠিত হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

ফেব্রুয়ারী মাস থেকে জৈন্তাপুর উপজেলায় সেবা প্রত্যাশী জনগনের অভাব, অভিযোগ সরাসরি শোনা ও সেগুলোর নিষ্পত্তির লক্ষ্যে, সেই সাথে নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধিতে গনশুনানি অনুষ্ঠিত হবে।গত ২৮শে জানুয়ারি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জৈন্তাপুর উপজেলার সেবা প্রত্যাশী নাগরিকদের অভাব অনটনটের কথা সরাসরি শ্রবনের মাধ্যমে ও সেগুলো নিষ্পত্তি ও জনগনের সেবার মান বৃদ্ধিতে প্রতি সপ্তাহের বুধবার বেলা ১১:০০ ঘটিকায় গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রতিটা গনশুনানি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।ওইদিন জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ গণশুনানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম সরাসরি সেবা প্রত্যাশী জনগণের কথা শুনবেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে গণশুনানির দিন অন্য কোন সভা,অনুষ্ঠান, পরিদর্শনের মত কোন কর্মসূচি রাখা হবে না। অনিবার্য কারণ বশত সরকারি কর্মসূচি না থাকলে সপ্তাহের অন্যান্য দিনও সেবা গ্রহিতারা তাদের দাবী কিংবা আবেদন নিয়ে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আসতে পারবেন।কিন্তু প্রতি বুধবার অন্যান্য সকল কর্মসূচি থেকে গণশুনানির কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম। তিনি আরো বলেন এই সময়টা শুধু সেবা প্রত্যাশী জনগনের জন্য সংরক্ষিত থাকবে এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়নে গনশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page