১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নোয়াখালীতে স্ত্রী হত্যার প্রধান আসামী ইয়াছিন চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

নোয়াখালী জেলার হাতিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী ইয়াছিন মাহমুদ(৩৫) প্রকাশঃ বেলাল’কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামি ইয়াছিন মাহমুদ প্রকাশঃ বেলাল (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বয়ারচর আলি বাজার গ্রামের আবুল বাশার প্রকাশঃ আবুল কালামের ছেলে।২৯ জানুয়ারি’২০২৪ ইং সোমবার নির্ভরযোগ্য গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের র‌্যাব-৭ ও ঢাকার র‌্যাব-২- এর যৌথ আভিযানিক একটি টিম চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে দির্ঘদিন ধরে পলাতক আসামী ইয়াছিন মাহমুদকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে র‌্যাব-৭ এর মিডিয়া সূত্র।ঘটনার বিবরনে প্রকাশঃ ২০২০ সালের ২৬ জুন তারিখে আসামী ইয়াছিনের সাথে নিহত ভিকটিম সুমী আকতারের ইসলামি শরীয়া মোতাবেক পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তানও জন্মগ্রহণ করে। স্বামী ইয়াছিন মাহমুদ ব্যবসার জন্য ভিকটিমের পরিবারের নিকট ০১ লক্ষ টাকা যৌতুক দাবি করলে ভিকটিমের সুখের কথা বিবেচনা করে নিহত সুমীর পরিবার স্বামি ইয়াছিনের দাবিকৃত টাকা প্রদান করে। পরবর্তীতে ইয়াছিন তার স্ত্রীর নিকট আরো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করলে ভিকটিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে গত ০৩ জুলাই ২০২২ ইং তারিখ পাষন্ড স্বামী ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ৬ মাসের অন্তঃসত্তা স্ত্রী’কে এলোপাতারি মারপিট করতে থাকে একপর্যায়ে ভিকটিমের তলপেটে লাথি দিলে ঘটনাস্থলে ভিকটিম মৃত্যুবরণ করে।উক্ত নৃশংস হত্যার ঘটনায় নিহত ভিকটিমের পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে নোয়াখালী জেলার হাতিয়া থানায় ০৫ জন’কে আসামি করে একটি হত্যা মামলার দায়ের করেন। যার মামলা নং-১৫/৯০, তারিখ-৩০ জুলাই ২০২২ ইং ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(ক)/৩০।র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিন আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মবেশে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-২, ঢাকা এর যৌথ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ইয়াছিন মাহমুদকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় প্রধান পলাতক আসামি এবং নিহত ভিকটিমের স্বামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি ইয়াছিনকে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নোয়াখালী জেলার হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page