২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

রাঙ্গুনিয়ার ৮ মামলার আসামি সরোয়ার’ কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার হত্যা ও ডাকাতি মামলার আসামি সবোযার কে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এবং চাদগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ মামলার আসামী রাঙ্গুনিয়া থানা উত্তর ঘাটচেক এলাকায় থেকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানায় পাঠানো হয়েছে ৷মাদক এবং সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে জিরো টলারেন্স প্রতিপাদ্যকে সামনে রেখে ,বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৮ জানুয়ারি ২০২৪ইং তারিখ আনুমানিক ৫.৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সরোয়ার আলম (৪৪), পিতা- মৃত বশির আহাম্মদ কমান্ডার রশিদ গ্রাম-উত্তর ঘাটচেক, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আসামি উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ তার হেফাজতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে স্বীকার করে। অতঃপর তার দেওয়া তথ্য অনুযায়ী পাশের সেমিপাকা ছাপড়া ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় তার নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী ০২টি আগ্নেয়াস্ত্র এবং ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী। রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর, চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে।সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার র‍্যাব ৭ চট্রগ্রাম জানান সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি মোঃ সরোয়ার আলমের নামে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এবং চাদগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page