৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জমি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীতে নিজের জমিতে কাজ করতে গিয়ে রাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সুবাহান লিটন ও নূর আলম লুথু কর্তৃক সন্ত্রাসী বাহিনীর বাধা ও হামলার প্রতিবাদে এবং জমিটি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহ্ শাবাব বাপ্পা। 
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে মহানগরীর শিরোইলে অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী শাহ্ শাবাব বাপ্পা বলেন, আমার নিজের জমিতে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় দেয়াল দিতে গেলে পাশের বাড়ীর নূর আলম লুথু লোকজন ও সন্ত্রাসী বাহীনি নিয়ে বাধা প্রদান করেন। পরবতীতে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সুবহান লিটনের যোগসাজশে ঘটনাটি আরও জোরালো হয়। কাউন্সিলর ১ লক্ষ টাকা দিলে সমস্যার সমাধান করে দিবেন বলে জানিয়েছেন। এরপর আমি আএমপি’র বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। থানা কর্তৃপক্ষ উভয় পক্ষকে একসাথে করে জমি মেপে সঠিকভাবে মীমাংসা করে নিতে বলেন। থানায় অভিযোগ দেয়ার পর থেকে বিভিন্ন লোক মারফত আমাকে প্রাণনাশ করা সহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। এঘটনার পর থেকে আমি আমার জমির ওপর যেতে পারছি না এবং ভীষণ নিরাপত্তাহীনতায় ভূগছি। এমতাবস্থায় আমি সাংবাদিকদের মাধ্যমে মাননীয় মেয়র ও পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রদান সহ আমার নিজ জমি দখলমুক্ত করে সঠিক বিচারের ব্যবস্থা করা হোক। 
তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, এর আগেও তারা আদালতে মিথ্যা অভিযোগ দিয়েছিলো। তা মহামান্য আদালত খারিজ করে দিয়েছেন। আমার পৈতৃক সম্পত্তি দখল করে দেওয়ার জন্য ১৫ কাউন্সিলর আব্দুস সোবহান লিটনকে হাত করে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে নানা ষড়যন্ত্র করছেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সুবাহান লিটন বলেন, নূর আলম লুথুর আবেদনের পরিপ্রেক্ষিতে আমি উভয় পক্ষকে জায়গা মাপার জন্য ডেকেছিলাম। টাকা চাওয়ার বিষয়টি সঠিক নয়৷ জায়গা দখল করে দেয়া কাউন্সিলরের কাজ নয়। কথা বলতে নুর আলম লুথুকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page