কলমে মুন্নি আক্তার >>>
তোর শহর ব্যস্ত ভীষণ
সে তো আমি জানি,
ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ,
তাইতো কাজ করিস দিনভর।
তবে কেন ক্ষণে ক্ষণে আমার সামনে রাক্ষসের বেশ ধরিস??
তুই তো মনা চটপটা বেশ,
অতি চালাক মানুষ,
তবে তোর হৃদয় নরম
থাকিস যেন বেশ।
ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ,
নিজের খেয়াল রাখিস।
দোয়া করি জীবনভর
তুই ভালো থাকিস।
তুই না হয় আমার সকল মোনাজাতেই থাকিস।
এ শহরেতে না হলে দেখা,,
তবে কেন অন্য শহর??
তুই তো সোনা ময়না, ময়না পাখি ভোলা অবুঝ মন।
কারো ফাঁদে পা ফেলিস না, সাবধানেতে থাকিস।
বলার মত কেউ থাকবে না,
নিজে নিজে পথ চলিস ,
পারো যদি বেলা শেষে,
নিজের যত্ন নিও।
নিজের খেয়াল নিজেই রেখো,
তবেই ভালো রবে।


মন্তব্য