২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রাজশাহীর কেশরহাটে ভ্রাম্যমান আদালতে নিলামে বিক্রি ৫ টন চাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বাজারে অতিরিক্ত খাদ্য সামগ্রী (চাল) মজুত করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও চাল নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তাদের যৌথ অভিযানে কেশরহাট বাজারের ভাই ভাই স্টোর এর মালিকে ১ হাজার টাকা জরিমানাসহ অবৈধভাবে মজুদ্কৃত ৫ টন চাল ২ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদেশে চালের সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে কিছু অসাধু চাল ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা এর তত্ত্বাবধানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর নবী ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া মঙ্গলবার সকাল থেকে মোহনপুর থানা পুলিশের এএসআই সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। উপজেলার কামারপাড়া বাজারে অভিযান পরিচালনা শেষে কেশরহাট বাজারে দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযানে এসে ভাই ভাই স্টোরে বিপুল পরিমানে চাল মজুত রয়েছে বলে নিশ্চিত হোন তারা। এসময় আবু সাইদের দোকানে মজুতকৃত ১৫ টনের স্থানে ৫৯ টন চালের সন্ধান মিলে যায়। উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তা অতিরিক্ত ৪৪ টন চাল নিলামে বিক্রির স্বীদ্ধান্ত গ্রহণ করেন। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কেশরহাট বাজার বনিক সমিতির সভাপতি মোঃ সাদ আক্কাস হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিঠুসহ আরো অনেক। তারাসহ স্থানীয় ব্যবসায়ীরা গিয়ে ভাই ভাই স্টোরের মালিক আবু সাঈদের জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস ২০ টন চাল বিক্রির স্বীদ্ধান্ত নিলে কেশরহাট বাজার বনিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীরা আকুতি দেখিয়ে আবারো অনুরোধ করেন ও পরবর্তিতে নির্ধারিত চালের বেশি না রাখার শর্তে ১ হাজার টাকা জরিমানাসহ দোকানে অবৈধভাবে মজুতকৃত চালের ৫ টন চাল নিলামে বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সহোযোগিতা করেন। সে সময় ৫ টন চাল বাজার মূল্য ও মান নির্ধারণ করে ২ লাখ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নিয়ে যান খাদ্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।এবিষয়ে মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস বলেন, সারাদেশে পর্যাপ্ত পরিমানে নতুর ধান উৎপাদন হয়েছে। এরপরেও কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্যোশ্যে চাল মজুত করে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দমন করে ভোক্তাদের ন্যার্য মূল্যে চাল ক্রয় নিশ্চিত করতে আমাদের এ অভিযান। আগামীতেও আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page