৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই জাহিদ ধরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোঁড়া অস্ত্রধারী মোহাম্মদ জাহিদ (২২) নামের সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত গোলাপ (৩২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গতকাল রাতে মোহাম্মদ নগর এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত গোলাপ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে এ ঘটনায় গোলাপ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত হিলভিউর ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে এজাহারনামীয় ৮ জন, তদন্তে প্রাপ্ত আসামি ১১ জন।উল্লেখ্য, গত ১২ জানুয়ারি হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দেয় স্থানীয় সন্ত্রাসীরা। ওই সময় তাদের বাধা দিলে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তিকে কিরিচ দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। এসময় তারা বিভিন্ন দোকানপাটেও ভাঙচুর করে।পরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জানুয়ারি ১৭ জনকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ১০টি ধারালো অস্ত্র (কিরিচ) উদ্ধার করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page