২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সাতকানিয়ায় সাবেক ইউপি সদস্যকে গুলি করতে এসে গ্রেপ্তার ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া সংবাদদাতা >>> চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের জমির চাষের ঘাস কাটতে বাঁধা দেওয়ায় কেঁওচিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মন্নানকে গুলি করার সময় চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার প্রবেশমুখে এ ঘটনা ঘটে।আহত ইউপি সদস্য আবদুল মন্নান কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে।গ্রেপ্তারকৃতরা হলেন- ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আলমগীরপাড়ার মোহাম্মদ হারুনের ছেলে ফয়সাল উদ্দিন, একই এলাকার হারুনের ছেলে মোহাম্মদ সানজিদ, ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে শাহাদত হোসেন মিশু ও খোরশেদ আলমের ছেলে জাসেদ বিন সাদেক।হামলায় আহত সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, কেঁওচিয়ায় ৮০ শতক জমিতে ঘাস চাষ করেছি। আজ জমিতে গিয়ে দেখি এক যুবক আমার ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আমি তাকে বাধা দিলে সে আমাকে গুলি করার হুমকি দেয়। আমি সেখান থেকে চলে আসলে রাস্তারমাথা এলাকায় সানজিদ ১০/১২ জন সন্ত্রাসী কয়েকটি অস্ত্র নিয়ে আমার উপর হামলা করলে স্থানীয়রা তাদের মধ্যে চারজনকে আটক করে। তখন স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, সাতকানিয়া রাস্তারমাথা, কেরানিহাট এলাকায় বিভিন্নস্থানে এরা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করতো। আমরা সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ।সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, অস্ত্রসহ চারজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনগণ।তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কেঁওচিয়ার সাবেক ইউপি সদস্য আবদুল মন্নান বাদী হয়ে মামলা দায়ের করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page