১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাগমারার গণিপুর ইউনিয়নবাসীর সঙ্গে নবনির্বাচিত সাংসদের সৌজন্য সাক্ষাত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ

রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে বুধবার (১৭জানুয়ারী) সৌজন্য সাক্ষাত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সাংসদের আগমনে ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-আনন্দ দেখা দেয়।
জানা যায়,অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর তৃনমূল পর্যায়ের সাধারন ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করার জন্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সর্ব-বৃহৎ ইউনিয়ন গণিপুরে যান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় তিনি এলাকার রাস্তা-ঘাটসহ কি কি সমস্যা রয়েছে তা স্থানীয়দের কাছ থেকে জানতে চাইলে স্থানীয়রা তা জানান। ভোটের আগে যেভাবে ভোট প্রার্থনা করেন একই ভাবে তিনি সাধারন মানুষদের সঙ্গে ভোটে জয়লাভের পর দেখা করে এলাকার উন্নয়নে তার সঙ্গে সকলকে থাকার আহ্বান জানান।সৌজন্য সাক্ষাতকালে সাংসদ কালাম বলেন, আমি আপনাদের ভোটে জয়ী হয়েছি, আমার জয় মানেই আপনাদের জয়। আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমিও আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই। অচিরেই প্রতিটি ইউনিয়নের উন্নয়ন কাজ আরম্ভ হবে। আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে জানান, আমি সর্বাত্বক ভাবে তা সমাধানের চেষ্টা করবো।
বুধবার গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ, মাদারিগঞ্জ, হাসনীপুর, আচিনঘাট, আক্কেলপুরসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় ঘুরে ঘুরে জনসাধারনের সঙ্গে সাক্ষাত করেন। বিভিন্ন মোড়ে মোড়ে সাংসদ কে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। এসময় সঙ্গে ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু,রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,বাগমারা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুল জব্বার, ভবানীগঞ্জ দলীয় লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কোরবান খাঁ,রাজশাহী জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সুজন,গনিপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক মোঃ রাজ্জাক বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল হক,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ মোঃ রহিদুল ইসলাম, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page