২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চট্টগ্রামের আনোয়ারায় ২ কোটি টাকার ইয়াবা নিয়ে মাদক সম্রাট চান মিয়া বাপ্পীকে প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রাইভেটকার যোগে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোষ্টের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেটকারটি চেকপোষ্টের সামনে থামিয়ে গাড়ি থেকে নেমে তৎক্ষণাত ২ জন সুকৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যগণ আসামি ১। মোঃ চান মিয়া সওদাগর (৬১), পিতা-আব্দুল মালেক, সাং-নাইকেন এবং মোঃ ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮), পিতা-মৃত শফি, সাং-শান্তির হাট, উভয়ের থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের স্বীকারোক্তি এবং তাদের হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনে মালমাল রাখার স্থান থেকে নিজ হাতে বের করে দেয়া মতে ৩২৩টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট হতে সর্বমোট ৬৪ হাজার ৭০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ আসামিদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page