৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

২৮ বছর পর চট্টগ্রাম পেল নারী সাংসদ, ৫০ বছরে মোটে তিনজন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ইতিহাসে ২৮ বছর পর কোনো আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফটিকছড়ির খাদিজাতুল আনোয়ার সনি। এর আগে ১৯৯৬ সালে চট্টগ্রাম-১৩ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। গত ৫০ বছরেই চট্টগ্রামের ইতিহাসে খাদিজাতুল আনোয়ার সনিসহ মাত্র তিনজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেছেন। যদিও একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন সনি।এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নৌকার প্রতীক নিয়ে ভোটে লড়েন খাদিজাতুল আনোয়ার সনি।রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকে ১ লাখ ৩৭০ ভোট পেয়েছেন সনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ মার্কার স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব পেয়েছেন মাত্র ৩৬ হাজার ৫৮৭ ভোট।সনির পিতা রফিকুল আনোয়ার ফটিকছড়ি আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২৩ বছর পর বাবার আসনে বসলেন সনি।এর আগে ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনসহ একাধিক আসনে ভোট করেন বিএনপির খালেদা জিয়া। সেবার চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত হলেও আসনটি তিনি ছেড়ে দিয়ে ফেনী-১ আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। পরে ওই আসনের উপনির্বাচনে বিএনপির আমিরু খসরু মাহমুদ চৌধুরী নির্বাচিত হন।এর পর চট্টগ্রাম-১ আসন থেকে ১৯৯৬ সালে আবারও খালেদা জিয়া নির্বাচিত হন। কিন্তু ওই আসনের এমপি হিসেবে তিনি শপথ নেননি। পরে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।এর আগে ১৯৮৮ সালে বিতর্কিত সামরিক শাসক এরশাদের আমলে চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কামরুন নাহার জাফর। এর আগে দুই দফা সংরক্ষিত আসনের এমপি ছিলেন তিনি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page