১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদ সহ একজন আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম মো আলমাছ মিয়া(৪৪)। সে উপজেলার পশ্চিম ভিত্রিখেল গ্রামের ইসরাক আলির ছেলে। পুলিশ জানায় এর আগেও তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ই জানুয়ারি) সন্ধ্যা ছয় ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই দীপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দরবস্ত টু বনপাড়া রাস্তায় অভিযানে নামে পুলিশ।এ সময় চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত রামপ্রসাদ পশ্চিম যুব কল্যান সমিতির নিকট হতে আসমি আলমাছকে আটক করে পুলিশ। এ সময় আলমাছের সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে তার সাথে থাকা ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলো ভারতীয় ব্লেন্ডার প্রাইড ও সিগনেচার ব্রান্ডের বলে জানায় পুলিশ।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বিদেশি মদ সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় পলাতক আসামি সহ আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে বৃহস্পতিবার পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page