২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

জৈন্তাপুর প্রবাসীগ্রুপের ১৯তম সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

সম্প্রতির বন্ধনে জৈন্তাপুর প্রবাসীগ্রুপ। আর্ত মানবতার সেবায়, হতদরিদ্র মানুষের কল্যানে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিংবা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মত মানবকল্যান সেবায় নিয়োজিত জৈন্তাপুর প্রবাসীগ্রুপের ১৯তম সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত হেলালী মার্কেট প্রাঙ্গণে উপজেলার ৩০জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগত অর্থ তুলে দেয়া হয়।জৈন্তাপুর প্রবাসীগ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক ও সৌদি প্রবাসী গ্রুপের উপদেষ্টা তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও সৌদি প্রবাসী ইমরান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, প্রবাসীরা এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সারা দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের তুলনায় জৈন্তাপুর প্রবাসীগ্রুপের কার্যক্রম কিছুটা ভিন্ন ও প্রশংসনীয়।সারা বছর হাঁড়ভাঙা খাটুনি শেষে পরিবার পরিজনদের চাহিদা মিটিয়ে মানবকল্যাণে বাড়তি কিছু টাকা দান করে জৈন্তাপুরের প্রবাসীরা অনন্য নজির স্হাপন করে যাচ্ছে। তিনি জৈন্তামায়ের সকল প্রবাসী ভাইদের জন্য জৈন্তাপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।উল্লেখ্য জৈন্তাপুর প্রবাসীগ্রুপ এর পূর্বে আঠারোবার উপজেলার সকল ইউনিয়নের অন্তর্ভুক্ত হতদরিদ্র মানুষের নিকট আর্থিক সহায়তা প্রদান করেছে। এ পর্যন্ত গ্রুপের সহায়তার পরিমাণ ১ কোটি ৭ লক্ষ টাকার বেশী বলে জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি তোফায়েল আহমেদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপের কোষাধক্ষ্য মুজম্মিল আলি হেলালী, সৌদি প্রবাসী হাজী মাসুক আহমেদ, কাতার গ্রুপের সভাপতি সোলেমান আজিজ, সৌদি প্রবাসী লোকমান হোসেন, সৌদি প্রবাসী ইফতেখার সোহেল, আমিরাত প্রবাসী রহিমুর রহমান আযম, বাহরাইন প্রবাসী মো শাহজাহান, কুয়েত প্রবাসী মো এনামুল হক ও কাতার প্রবাসী মো কবিরুল ইসলাম। এ সময় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী লোকমান হোসেনকে প্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page