১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জ দোয়ারাবাজারে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে শতাধিক আহত,পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনের দোয়ারাবাজারে নির্বাচন পরবর্তী দুই প্রার্থীর সমর্থকদের মাঝে দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে সহিংস্রতায় উভয়পক্ষের স্থানীয় সংবাদকর্মী মোঃ আশিক মিয়াসহ শতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার দুপুর ১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর মাঝে নির্বাচনে মূল প্রতিদ্বন্ধীতা হয়। এতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে মানিক জয়লাভ করেন।এই জয়লাভকে কেন্দ্র করে বুধবার দুপুরে ঈগল প্রতিকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর পক্ষের মাছিমপুর গ্রামের শামীম মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে বিজয়ী প্রার্থী মহিবুর রহমান মানিকের পক্ষের উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও নৈনগাঁও গ্রামের আবুল মিয়ার লোকজনের কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পেেড়ন। এতে ঘন্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে ধাওয়্ াপাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছুড়ে মাার হয়।এতে স্থানীয় সংবাদকর্মী আশিক মিয়াসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে এবং টিয়ারসেল এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম এ ভর্তি করা হয়েছে এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে পরিস্থিতি থমথমে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়।এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বদরুল হাসান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষনিক কাউকে আটক করা হয়নি। তবে কত রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়া হয়েছে এখন সঠিক হিসেব দিতে পারছেন না। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page