১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

বাগমারায় নৌকার পালে নতুন হাওয়া, জনবিমূখ স্বতন্ত্রের কাঁচি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের একটি অংশের বিরোধিতার মুখে পড়া নৌকার আকাশে কালো মেঘ সড়েছে । দু-একজন এন্টি আ’লীগ বাদে দলের সকলেই নেমে পড়েছে নৌকার কাণ্ডারি অধ্যক্ষ আবুল কালাম আজাদদের পক্ষে। বিশেষ করে প্রচারণা শেষ হবার পূর্বের জনসভা ঘুরিয়ে দিয়েছে ভোটের সম্ভাব্য গতিপ্রকৃতি। একদিকে নৌকা প্রতীক, অন্যদিকে ব্যক্তি অধ্যক্ষ আবুল কালাম আজাদ নিয়ে ভোটারদের মধ্যে ইতিবাচক ধারণার কারণে এই আসনে বেড়েছে নৌকার প্রতি সমর্থন।আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময়ে অশান্ত বাগমারা এ সরকারের আমলেই শান্ত হয়েছে। সাধারণ মানুষ নৌকাকেই বিশ্বাস করে। বাগমারায় ব্যাপক জনপ্রিয় তাহেরপুর পৌরসভার তিন বারের সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা তৃণমূল আ’লীগের নেতাকর্মীরা বলছেন, এ আসনে নৌকার কোনো বিকল্প নাই। এখানে নৌকার গণজোয়ার চলছে। নৌকার পালে হাওয়া লাগায় সেই হাওয়ায় গাঁ ভাসিয়ে দিয়েছে পুরো বাগমারাবাসী। বাগমারায় স্বতঃস্ফূর্তভাবে সমর্থন পেয়েছে নৌকা। বিভিন্ন কারণে জনবিচ্ছিন্ন হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ইঞ্জিনিয়ার এনামুল হক।বাগমারার সাধারণ মানুষ বলছে, এবার নৌকার মাঝি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের হাওয়া লেগেছে নৌকার পালে। উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করে যেভাবে নৌকার সরকার এগিয়ে যাচ্ছে এতে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিতে বাগমারায় নৌকার বিজয়ের পথ সুগম করেছে।কথা বললে বাগমারা আ’লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমি একজন ভদ্র ঘরের সন্তান। আমার পেছনে কোনো কালির দাগ নেই। দেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমি লিখাপড়া করেছি। আমি ন্যায় নীতি ও আদর্শকে বিশ্বাস করি। সাধারণ মানুষের প্রতি রয়েছে আমার অগাধ বিশ্বাস ও প্রাণঢালা ভালোবাসা। এ কারণে তাহেরপুর পৌরবাসী আমাকে পরপর তিনবার মেয়র নির্বাচিত করেছেন। তাই আমি বিশ্বাস করি আগামী কাল রোববার অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে এমপি নির্বাচিত করবে। এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।তিনি আরো বলেন, আমি এমপি নির্বাচিত হলে বাগমারায় কোনো প্রকার ঘুস-দূর্নীতি থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান হবে দূর্নীত মুক্ত। স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীরা কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন। আপনারা একবার ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে আমার শততা, আদর্শ ও ব্যবহারের প্রতি সন্তুষ্ঠু হয়ে আপনারা আজীবন আমাকে এমপি হিসাবে দেখতে চাইবেন বলে আমি বিশ্বাস করি। জন্মলগ্ন থেকেই আমি আ.লীগের রাজনীতির সাথে যুক্ত। তাই আমি মনে করি দ্বাদশ জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়ে বাগমারায় তৃনমূল আ.লীগের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। এ কারণে আমার সঙ্গে রয়েছেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি.এম সফিকুল ইসলাম ও জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুসহ বিভিন্ন ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান-মেম্বর, শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধারা। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন তৃনমূল আ.লীগ, মহিলা আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সকল শ্রেণী পেশার সাধারন মানুষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page