১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

যুদ্ধজাহাজসহ নৌবাহিনী নেমেছে বৃহত্তর চট্টগ্রামের তিন আসনে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নৌবাহিনী মোতায়েন করা হয়েছে বৃহত্তর চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এই তিনটি আসনের চারটি উপজেলায় নৌবাহিনীর অন্তত দুটি যুদ্ধজাহাজও মোতায়েন থাকবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হলো। ১০ জানুয়ারি পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনসহ ছয় জেলার মোট ১৯টি উপজেলায় মোতায়েন থাকবে নৌবাহিনীর ছয়টি যুদ্ধজাহাজ।বুধবার (৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকার ৬টি জেলার ১১টি আসনে বাংলাদেশ নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে। সংসদীয় আসনগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)। এছাড়া আরও রয়েছে— ভোলা ১, ২, ৩ ও ৪, নোয়াখালী ৬, বরগুনা ১ ও ২ এবং বাগেরহাট-৩।আইএসপিআর জানিয়েছে, নির্বাচন উপলক্ষে নৌবাহিনীর তিন হাজারেরও বেশি নৌ সদস্য এবং ৬টি যুদ্ধজাহাজ ১৯টি উপজেলায় ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।উপজেলাগুলো হলো— চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কুতুবদিয়া, টেকনাফ ও মহেশখালী, ভোলা জেলার ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, নোয়াখালী জেলার হাতিয়া, বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা এবং বাগেরহাট জেলার মোংলা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page