১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আইআইইউসি’র ২ শিক্ষকের গবেষনা অনুদান অর্জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফার্মেসি বিভাগের দুই শিক্ষক ২০২৩-২০২৪ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান প্রকল্প পেয়েছেন। শিক্ষক দু’জন হচ্ছেন, ডঃ মোহাম্মদ জিয়া উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ নাজমুল ইসলাম।”আনভেইলিং দ্যা প্রোবাব্যাল ম্যাকানিজম অফ এ্যাকশন ফর এন্টি-ডিপ্রেজেন্ট, এন্টিডায়াবেটিক এন্ড অক্সিডেটিভ স্ট্রেস প্রিভেন্টিং ক্যাপাসিটিজ অফ সিলেক্টেড মেডিসিন্যাল প্লান্ট্স” শিরোনামে প্রকল্পটির প্রধান ইনভেস্টিগেটর হিসেবে আছেন আইআইইউসির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ জিয়া উদ্দিন এবং সহযোগী ইনভেস্টিগেটর হিসেবে আছেন প্রভাষক মোহাম্মদ নাজমুল ইসলাম।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বিশেষায়িত গবেষনা প্রকল্পের জন্য মনোনিত হওয়ায় শিক্ষক দু’জন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গবেষনার প্রকল্পগুলো সময়োপযোগী যথার্থ মানের তথ্য উপাত্তসহ শেষ করার জন্য মহান মুনিবের সাহায্য কামনা করেন।তাঁদের এই সাফল্যমন্ডিত অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, শিক্ষকদের গবেষণামূলক কার্যক্রম শিক্ষা ও শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী গবেষণার মাধ্যমে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়ার অংশ হতে পেরে আইআইইউসি পরিবার নিজেদেরকে গৌরবান্বিত মনে করছে এবং প্রকল্প পাওয়া শিক্ষকদের প্রকল্পের সাফল্য কামনা করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page