৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

ধর্মপাশার গোলকপুরে স্বতন্ত্র প্রার্থী রতনের মঞ্চে উগ্র সাম্প্রদায়িক বক্তব্যে দিলেন দুই দায়িত্বশীল আওয়ামীলীগ নেতা ,এলাকায় সমালোচনার ঝড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুরে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের নির্বাচনী জনসভায় উগ্র-সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে সমালোচনার ঝড় তুলেছেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী হোসেন । একই সাথে বাংলাদেশ পুলিশের(আইজিপি) প্রধানকে নিয়ে করেছেন বিতর্কিত মন্থব্য। এ সময় মঞ্চে বসা ছিলেন সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

এই দায়িত্বশীল দুই নেতার সাম্প্রদায়িক বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। তাদের এমন উস্কানিমূলক বক্তব্যে সাধ্রান ভোটারদের মনে আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু,মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট হওয়ার। নির্বাচনী সভায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী হোসেন সাম্প্রদায়িক বক্তব্যে উল্লেখ করেন ‘ সুনামগঞ্জ-১ আসনে হিন্দু কোটায় রঞ্জিত চন্দ্র সরকারকে মনোনয়ন দেয়া হয়েছে, একই সাথে তিনি বলেন বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) শেখ হাসিনাকে এমনভাবে বলেছেন যেন তাঁর ছোট ভাই আল আমীন চৌধুরীকে সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে নৌকার মনোনয়ন দেয়া হয়,দেয়াও হয়েছে। তাই জয়াসেন গুপ্ত ঐ আসনে নৌকার মনোনয়ন পাননি। আর এই কারণেই হিন্দু কোটায় রঞ্জিত চন্দ্র সরকার সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি ধর্মপাশা উপজেলার গোলকপুরে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে এক সভায় এসব কথা বলেন নবী হোসেন।সুনামগঞ্জ-১(তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে জেল জুলুম অত্যাচার আর নির্যাতন সহ্য করে বেরে উঠা এই রঞ্জিত চন্দ্র সরকার। নৌকার মনোনয়ন না পেয়ে তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।যার বিরুদ্ধে এমপি থাকাকালীন সময়ে নানান অনিয়ম ও দূর্নীতির একাধিক অভিযোগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বলেছেন, “আমাদের মনোনয়ন না দেওয়ার কারণ হল ‘হিন্দু কোটা’। এবার আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু কোটায় ১৫টি সিট দিয়েছেন। তাদের কোটা আছে, এই কোটা প্রথায় ৫০ বছর ধরে সুরঞ্জিত সেনগুপ্ত কোটাগত নির্বাচন করতেন। তার স্ত্রী জয়া সেনগুপ্তা ও দুইবার নির্বাচন করেছেন। পুলিশ প্রধান, প্রধামন্ত্রীর পায়ে ধরে তাঁর ছোট ভাই আল আমীন চৌধুরীর জন্য মনোনয়ন চেয়েছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। ‘ এছাড়া পুরো বক্তব্যেই ছিল সাম্প্র্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উগ্র বক্তব্য । তার এই বক্তব্যের ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাঁর বক্তব্য এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে– এমন আশঙ্কার কথা বলেছেন আওয়ামী লীগের নেতারাই।

৬ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শামিয়ানা টাঙ্গানো একটি জায়গায় এই সভা হচ্ছে। সেখানে চারপাশে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের পোস্টার সাটানো ছিল। এম নবী হোসেন দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে জনতার উদ্দেশে এমন সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করছিলেন।

ওই আসনের হিন্দু ভোটারদের উদ্দেশে নবী হোসেনকে বলতে শোনা যায়, “আপনারা এখন নৌকার প্রার্থীর জন্য এক হয়ে গেছেন। কিন্তু দিরাই-শাল্লার দিকে চেয়ে দেখুন সেখানে ৩৯ ভাগ হিন্দু ভোট। তারা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তার প্রতীক কেটলিতে ভোট দেওয়ার জন্য কাজ করছেন।

একই মঞ্চে বসে থেকে জামালগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলীও দিয়েছেন সাম্প্রদায়িক বক্তব্য। ৩ মিনিটের এক ভিডিওতে তাকে বলতে শুনা যায়, ‘ তোমরা হিন্দু কয়ডা ? তোরার যদি এক পা হয় মুসলমানের হবে চৌদ্দ পা, কুলাবে? কয়ডা ভোট তোরার ? মুসলমানে গরু খায় আর তোরা নিরামিষ খাস”। রতন এমপির সামনে আ.লীগের এই দুই নেতার মন্থব্যে এলাকার সচেতন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, ‘এই দুই আওয়ামীলীগ নামধারী নেতাদের বক্তব্যে প্রমানিত হয় ওরা কোনদিনই মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন আওয়ামীলীগার হতে পারে না। ওরা আওয়ামীলীগের লেবাসে স্বাধীনতা বিরোধী শক্তির চেয়েও ভয়ংঙ্কর সাম্প্রদায়িক মানুষ ওরা বিপদজনক এদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।। একেই সাথে পুলিশ প্রধানকে নিয়ে বিতর্কিত মন্থব্য করার জন্য নবী হোসেনকে আইনের আওতায় আনা উচিৎ বলে ও অভিমত তাদের।’

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই বক্তব্যে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। আমি সহকারী রিটার্নিং অফিসার হিসেবে তাঁকে (নবী হোসেন) তলব করছি। তিনি ক্ষমা চেয়েছেন এবং এমন বক্তব্য আর দিবেন না বলে মুছলেখা দিয়েছেন। তবে মোহাম্মদ আলী হোসের বক্তব্যটি আমার জানা নেই। খোঁজ খবর নিবো প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ##

 

সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০১.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page