২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।

প্রবাসীদের কল্যাণ ও মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারেই প্রথম মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বহু উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’ উদযাপন করা হয়।প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে গতকাল ৩০ ডিসেম্বর, রোজ শনিবার রাত সারে আটটায় হাইকমিশনের হলরুমে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মোঃ সোহেল পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল রিচ,প্রাঃ কোঃ চেয়ারম্যান সি আই পি আলহাজ্ব সোহেল রানা,ও মিশনের তৃতীয় সচিব চন্দন কুমার শাহা। অনুষ্ঠান শুরুতেই প্রবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ও বার্তা বাহক আবু রায়হান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন.বি.এল. মানি ট্রান্সফার মালদ্বীপের সিইও মোঃমাসুদুর রহমান প্রবাসী ডাক্তার সুজন চন্দ্র পাল ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান ব্যবসায়ী মোঃ হাদিউল ইসলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, অভিবাসী সহায়ক, এম কে আর কামাল হোসেন, এছাড়াও প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং দেশের জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের। তিনি উল্লেখ করেন প্রবাসীরা আমাদের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেছেন প্রবাসীরা আমাদের অনেক দিয়েছেন এখন প্রবাসীদের আমাদের দেয়ার পালা। আজকের প্রবাসী দিবস তার উদাহরন। তিনি সকলকে সরকারের প্রদত্ত সুবিধার বিষয়ে জানা ও সেগুলি গ্রহনের জন্য অনুরোধ জানান এবং সকলকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য আহ্বান জানান।পরবর্তীতে দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে একটি কেক কাটেন। মালদ্বীপের রাজধানী মালে ও আশপাশের এলাকায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page