২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন মাটি চাপায় ২ শ্রমিক নিহত ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সুনামগঞ্জ সীমান্ত চোরাকারবারী শিহাবের মাধ্যমে প্রতিরাতে আসছে লাখ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যে,দেখার কেউ নেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিতপুর গ্রামের চিহিৃত চোরকারবারী দ্বারা সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই শাড়িঁ.কসমেটিস্ক্স,গরুসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদকে সয়লাভ এই অঞ্চলটি। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে মিথ্যা মামলা থেকে শুরু করে অত্যাচার নির্যাতনের স্ট্রীমরোলার। চিহিৃত এই চোরাকারবারী হলেন তাজুয়ার আফজল শিহাব । তিনি ইব্রাহিমপুর গ্রামের মোঃ আফজাল হোসেন ছানা মিয়ার ছেলে এবং সুরমা ইউপি চেয়ারম্যানের আপন ভাতিজা। তিনি দীর্ঘ একযুগ ধরে প্রভাব প্রতিপত্বির জুড়ে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকার এই অবৈধ মালামাল নিরাপদে সীমান্ত দিয়ে আনলে ও কারো সাহস নেই এই অন্যায়ের প্রতিবাদ করার। তার এমন কর্মকান্ডের ফলে এলাকার যুব সমাজের বর্তমান প্রজন্মের ছেলেরা অনেকেই মাদকাসক্ত হয়ে বিপদগামি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এ ঘটনায় গ্রামসহ আশপাশের যুবকরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। চলতি বছরের ১৭ই আগষ্ট চোরাকারবারী শিহাব নিজ গ্রামে গরুর খামার থেকে চোরাই মালামাল ভারতীয় শাঁড়ি,লেহেঙ্গা,চাপাতাসহ বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ পণ্যসহ র‌্যাব -৯ এর হাতে ধরা পড়েন এবং বেশ কিছুদিন জেল ও কেটেছেন। কথায় আছে না চোর না শুনে ধর্মের কাহিনী,তিনি জেল থেকে বের হয়ে পূনরায় শুরু করেন তার সেই পূর্বের লাভজনক ব্যবসা ভারতীয় সীমান্ত থেকে প্রতিরাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে মাদকসহ অবৈধ পণ্যর জমজমাট ব্যবসা।এ ঘটনায় ইব্রাহিমপুর গ্রামের ইব্রাহিমপুরের রিয়ার আলীর ছেলে আশিক মিয়া,মৃত শেরন মিয়ার ছেলে তানভীর হাসান,একই গ্রামের শামছুদ্দিন মিয়ার ছেলে হারুন মিয়া গণমাধ্যমকর্মীদের জানান আমাদের ইব্রাহিমপুর গ্রামের চিহিৃত চোরাকারবারী তাজুয়ার আফজল শিহাব আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা দিয়ে প্রতিরাতে লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য নিরাপদে তার বাড়িতে এনে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে এক দশকে সে কোটি কোটি টাকার মালিক বনে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। তার এই অবৈধ সম্পদের পাহাড়ের কারণে গ্রাম ও এলাকার মানুষকে তুচ্ছ তাচ্ছুল্যে মনে করে প্রতিটি মানুষের সাথে খারাপ আচরণ করেই যাচ্ছেন। অবিলম্বে এই চোরাকারবারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।এ ব্যাপারে চিহিৃত চোরাকারবারী তাজুয়ার আফজল শিহাবের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা বলে তিনি সংবাদকর্মীদের জানান,তিনি গত ১৭ই আগষ্ট যে র‌্যাবের হাতে ভারতীয় অবৈধ পণ্যসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান জেল কাটার পর থেকে আমি কোন ভারতীয় কোন অবৈধ পণ্য আমদানীর সাথে জড়িত না বলে জানান।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী জানান, আমি মাত্র কয়েকদিন হলো এই থানায় যোগদান করেছি। আমি সব বিষয়ে তথ্য নিচ্ছি,তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page