৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তিন গুন শক্তি নিয়ে সক্রিয় চেয়ারম্যান লেয়াকত আলী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:জামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)

প্রায় ৩বছর পর চট্টগ্রাম বাঁশখালী উপজেলার ৯নং গন্ডামারা ইউনিয়নের আলোচিত প্রভাবশালী চেয়ারম্যান লেয়াকত আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি!গত বুধবার(২০ই ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ২০২১ সালের ১০ই জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য থাকাকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে লেয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।সরকার পতনের অসহযোগ আন্দোলনকে সফল করতে বহিষ্কৃত নেতাদের মধ্যে যারা ত্যাগী ও দলের হয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির হয়ে কাজ করে আসছে তাদেরকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলকে শক্তিশালী করতে স্থানীয় নেতাদের আবার দলে ফিরিয়ে আনা হচ্ছে। চেয়ারম্যান লেয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি নানাভাবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি টানা তিন তিনবার বিপুল ভোটে জয়ী হয়ে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ, ২০২২ সালের ১৫ জুন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শিহাব সিকদারকে পরাজিত করে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনৈতিক ও অন্যান্য মামলায় গ্রেফতার হলে, চলতি বছরের ৬ মার্চ লেয়াকত আলীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলীর কাছে আমাদের প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ২০টিরও অধিক রাজনৈতিক মামলা রয়েছে। বহিষ্কারাদেশ আমার কর্মকান্ডকে ঠেকাতে পারেনি, আমি দলের জন্য জীবন বাজি রেখে অদ্যাবদি কাজ করে যাচ্ছি। এখন বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমি নিজেকে গর্বিত, পরীক্ষিত, ত্যাগী ও সম্মানীত মনেকরছি এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের একজন সদস্য পরিচয়ে মৃত্যুবরণের সুযোগ পেলাম। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার নেতা আগামীদিনের রাষ্ট্র-নায়ক তারেক রহমানের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দলের দুঃসময়ে সবসময় রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।তিনি প্রতিবেদকের প্রশ্নের জবাবে আরো বলেন, আমার বিরুদ্ধে ২০টিরও অধিক রাজনৈতিক গায়েবী মামলা রয়েছে। সম্প্রতি আরো ৩/৪টা গায়েবী মামলায় আমাকে আসামী করা হয়েছে। আমি কোনো অপরাধ করিনি, আমার অপরাধ আমি বিএনপি করি! আমার বাড়িতে প্রতিদিন বাঁশখালীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিএনপির নেতা-কর্মীরা আমার সাথে দেখা করতে আসে শুধু আমাকে ভালোবাসে বলে, আমি দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। আমি নিজে অন্যায় করিনা, কাউকে অন্যায় করতে প্রশ্রয়ও দেয় না। আমি বড় নেতা বা মন্ত্রী হতে চাইনা, আমি বড় একটা জানাযার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি।চলিত দ্বাদশ জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি সাজানো নাটক! আমরা এই নির্বাচনে অংশগ্রহণ বা ভোট দিয়ে নাটকের নাট্যকার ও অভিনয়কারী হতে চাইনা। এ কেমন নির্বাচন? যেখানে বিরোধী দলের কোনো প্রার্থী নেই, স্বতন্ত্র বলেন, নৌকা বলেন সব প্রার্থী তারা তারাই। আমাদের নেতা-কর্মীরা এই সাজানো নির্বাচনে ভোট দেওয়ার জন্য কেন্দ্রেও যাবেনা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page