১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

চট্টগ্রাম-৫ আসনে নির্বাচনী প্রচারনায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান চৌধুরীর গণজোয়ার সৃষ্ঠি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-চসিক আংশিক) আসনে যে ক’জন প্রার্থী প্রতিদ্বন্ধীতায় মাঠে নেমেছেন তার মধ্যে আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী সাবেক তুখোড় ছাত্রনেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য মুহাম্মদ শাহাজাহান চৌধুরী সর্বস্তরের জনমনে ব্যাপক সাড়া ফেলেছেন। বিগত ১৫ বছর ধরে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় সংসদের এ আসনটি জোটের শরীক দল জাতীয় পাটিকে ছেড়ে দেওয়ার কারনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের মধ্যে প্রচন্ড ক্ষোভ পুঞ্জিভূত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় নেতাদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার সুযোগ উম্মোক্ত করে দেওয়ার ফলে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে কেটলী প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন, জনপ্রিয় জননেতা শাহাজাহান চৌধুরী। এ সুযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরাও ঐক্যবদ্ধ হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তাদের প্রিয় নেতাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাটিয়ে তাদের এলাকার কাংখীত উন্নয়ন নিশ্চিত করার। দির্ঘদিন ধরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজীদ) আসনে তাদের কোন প্রতিনিধি না থাকায় এ আসনে কাংখীত উন্নয়ন হয়নি বলে জানান সাধারন নাগরিকরাও।
২২ ডিসেম্বর’২৩ ইং শুক্রবার টেনারী বটতলী বায়তুল হামদ হাশেমী শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বায়েজীদ থানার জালালাবাদ ওয়ার্ডে অলিতে গলিতে গনসংযোগ করেন, কেটলী প্রতিকের আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী। গনসংযোগের সুচনাতে শতশত সাধারন নাগরিক তাঁকে মসজিদ চত্বরে স্বাগত জানান। এসময় সংক্ষিপ্ত এক বক্তৃতায় আবেগাপ্লুত কন্ঠে স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নে বিস্ময়কর দৃষ্ঠান্ত স্থাপন করলেও হাটহাজারী অনেক পিছিয়ে আছে। হাটহাজারী বায়েজিদের জনপ্রতিনিধিকে ভোটে বিজয়ী হওয়ার পর সুখে-দুঃখে, আপদে-বিপদে আর দেখতে পায়না অভিযোগ করে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার সংগ্রাম উন্নয়ন নিশ্চিত করার সংগ্রাম, দুর্নীতির বিরোদ্ধে সততার সংগ্রাম, স্বার্থপরতা ও বেঈমানীর বিরোদ্ধে তাকওয়ার সংগ্রাম। সুতরাং দলীয় নেতা কর্মিদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারনও এবার তাদের আশা আকাংখা পুরনে ঐক্যবদ্ধ হয়ে কেটলী মার্কায় তাদের মুল্যবান ভোট দিয়ে তাঁর বিজয় নিশ্চিত করবেন বলে জানান। এদিন নির্বাচনী গনসংযোগে জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে অক্সিজেন হয়ে বায়েজীদ বোস্তামী মাজার গেটে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রেখে সন্ধ্যায় হাটহাজারীতে তাঁর নির্বাচনী কার্যালয়ে ফিরে যান। গনসংযোগের সময় সাধারন জনগনের উচ্চাষ ও আবেগ ছিল দেখার মত। শত শত নারী শিশু বহুতল ভবনের জানালা ও ভেন্টিলেটর দিয়ে মাথা ও হাত বের করে হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান। শাহাজাহান চৌধুরীও জনগনের এ ভালবাসার জবাবে, আল্লাহ তাঁকে বিজয় দান করুক বা না করুক সবসময় জনগনের সাথেই থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
জালালাবাদ ওয়ার্ড যুবলীগের সভাপতি নাসির তালুকদারের সভাপতিত্বে, যুব সংগঠক এরশাদ উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জালালাবাদ ওয়ার্ডের সি ইউনিটের সভাপতি লোকমান হাকিম কুতুবী, সহ সভাপতি আব্বাস, রহমান সওদাগর, আজগর আলী, আব্দুল করিম, জানে আলম, ওয়াহিদুল আলম বাবু, নাসির উদ্দিন, স্বেচ্চাসেবক লীগের মাহাফুজ, আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সোহেল, শাহেদ তালুকদার, যুবলীগ নেতা হান্নান সরকার, এনামুল হক, আবু তৈয়ব, সোহে, নাজির আহমেদ নবীন, জাহাঙ্গীর আলম, নুরুল আজম, মোঃ হাসান, হেলাল উদ্দিন, আনসার আল, ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন হোসাইনী, রিয়াজ উদ্দিন, জাবেদ হোসেন, আবিদ ইমন, শহর আলী, মোহাম্মদ হিরা, সাব্বির আহমেদ, রুবে, ইমন সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page