২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই- আবুল কালাম আজাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৫৫-রাজশাহী,৪- বাগমারা আসনের নৌকার মার্কার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ সরকারই আজকের এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার আমাদের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া। তাই আসুন দেশের স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুণরায় আওয়ামী লীগ সরকার গঠন করি।শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐ ইউনিয়নের হামিরকুৎসা বাজার,রাঁয়াপুর বাজার, পাড়া মহল্লায় গণসংযোগ শেষে কোনাবাড়িয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। বিকালে বড়বিহানলি ইউনিয়নে

এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাহেরপুর পৌর সভার তিন তিনবারের সফল মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন,তাহেরপুর পৌর সভাকে সাজিয়েছি পাশাপাশি বাগমারার মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি।এই আসনের বিশাল উন্নয়নযজ্ঞের কাজ করা আমার পক্ষে সম্ভব শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের জন্যই; আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই। তাই নৌকা প্রতীক কে ভোট দিন বাগমারার উন্নয়ন বুঝে নিন।৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন; কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে উৎসবমূখর পরিবেশে। নির্ভয়ে গিয়ে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু,রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,হামিরকৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,হামিরকুৎসা ইউনিয়ন

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান খান আজাদ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page