২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ফেসবুকে উস্কানী ও আচরণবিধি লংঘনের দায়ে সাতকানিয়ায় একজনকে ২০ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রতিদ্বন্ধী প্রার্থীর প্রতীক পোস্ট করে উপহাস করার পর ঐ ফেসবুক ইউজারকে নির্বাচনী মাঠের মোবাইল টীমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তলব করে কারন দর্শানোর পর একই ইউজার পুনরায় তার আইডি থেকে লাইভে এসে নির্বাচনী আচরনবিধি লংঘন করায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

২১ ডিসেম্বর’২৩ ইং বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তালগাঁও গ্রামের নছরুল কবীরের ছেলে মাঈনুদ্দিন হাসান (২৪) কে এ অর্থদন্ড দেন চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার নির্দেশক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এন এন জামিউল হিকমা।
ঘটনার বিবরনে প্রকাশঃ সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের জনৈক মাঈনুদ্দিন হাসান (২৪), পিতা- নছরুল কবির, গ্রাম- তালগাঁও গত ২০ ডিসেম্বর বিকালে তার ফেইসবুক একাউন্টে একটি মৃত ঈগল পাখির ছবি পোস্ট করে “ঈগল পাখিটির জন্য কষ্ট হচ্ছে” ক্যাপশন দিয়ে পোস্ট করলে ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিষয়টি রিটার্নিং অফিসার, চট্টগ্রাম এর নজরে আনেন। তদপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় অভিযুক্ত ব্যক্তিকে সহকারী রিটার্নিং অফিসার সাতকানিয়া উপজেলা কার্যালয়ে তলব করলে অভিযুক্ত মাঈনুদ্দিন স্বশরীরে হাজির হলে বন্য প্রাণী হত্যা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রতীক ‘ঈগল’ এর সমর্থকদের প্রতি অবজ্ঞাসূচক ইঙ্গিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার অপরাধে কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে তার ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে মাঈনুদ্দিন লিখিত বক্তব্য দাখিল করেন এবং কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করেন। ভবিষ্যতে এহেন হীন কার্যক্রম থেকে বিরত থাকার ও নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর একইদিন রাত আনুমানিক ১২.০০ টার সময় অভিযুক্ত মাঈনুদ্দিন হাসান (২৪) তার ব্যাক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে পুনরায় লাইভে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের প্রতি উষ্কানিমূলক এবং নির্বাচনী আচরণ বিধিমালার বিষয়ে অগ্রহণযোগ্য বক্তব্য প্রচার করেন। দ্বিতীয় বারের মত আচরণ বিধি লংঘনের অপরাধে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মাঈনুল হাসান(২৪) কে ২০,০০০/-(বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এন.এন. জামিউল হিকমা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page