২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ফরিদপুরের নগরকান্দায় খাল ভরাট করে রাস্তা,কালের স্বাক্ষী ব্রীজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চরযশোরদী ইউনিয়নের রামেরচর গ্রামে খাল ভরাট করে রাস্তা নির্মাণ করায় কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকবে ব্রীজ।
দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ২০১৫-২০১৬ ইং অর্থ বছরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প চরযশোরদী সিরাজ মেম্বারের বাড়ির নিকট সেতু নিমাণ হয়। প্রকল্পের দৈর্ঘ: ০৬,০০ মিটার চুড়ান্ত ব্যয় টাকা ১৬,৭৫,০০০/= (১৬ লাখ ৭৫ হাজার টাকায় সেতু নির্মাণ কাজ করেন মেসার্স এক্সিলেন্ট এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। চেয়ারম্যান ওহিদুল বারী আলম এর দায়িত্বকালীন সময়ে ও তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কবির হোসেনের দায়িত্বকালীন সময়ে রামেরচর খালের উপর ব্রীজটি নির্মাণ হয়।খালের উপর ব্রীজ নির্মাণ করায় ফসলী মাঠের জমে থাকা বর্ষার পানি নদীতে নিষ্কাশন হয়ে হাজারো চাষি তাদের জমিতে সময় মতোন চাষাবাদ করতে পারতো। বর্তমানে খালটি ভরাট করে রাস্তা করায়ে একদিকে ফসলের মাঠের জমির বর্ষায় জমে থাকা পানি নদীতে যেতে পারছেনা,কৃষক জমিতে চাষাবাদ করতে পারছেনা। অপরদিকে নির্মাণাধীন ব্রীজটি কালের স্বাক্ষী হয়ে থাকবে।এলাকার অনেকেই বলেন খালটি বন্ধ করে দেওয়ায় দুরে চরযশোরদী খাল দিয়ে মাঠের পানি গড়িয়ে নদীতে যেতে সময় লাগে যে কারনে জমিতে চাষাবাদ করে ফসল ফলানো মানুষের কষ্টসাধ্য। চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম বলেন সে সময় সড়কে যাতায়াতের সুবিধার জন্য খালের উপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিনে ব্রীজ নির্মাণ করা হয়েছে। বর্মাণ চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন খাল ভরাট করে রাস্তা করছে চেয়ারম্যান পথিক তালুকদার। পথিক তালুকদার বলেন, আমার সময়ে এমন কোন কাজ হয়নি আমি কিছুই জানিনা কাজ করেছে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির। বর্তমাণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান বলেন আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি এ বিষয়ে কোন কিছুই অবগত না।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page