২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

আমি কারো স্যার হতে চাই না -অধ্যক্ষ আবুল কালাম আজাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

আমি আপনাদের ভাই, কারো ভাতিজা, কারো সন্তান তুল্য, কারো আত্মীয়। আমি এই বন্ধনটুকুই আঁকড়ে ধরে থাকতে চাই। আমি এমপি নির্বাচিত হলে কেউ স্যার বলবেন না। এতে দুরত্ব বেড়ে যাবে। আমি কারো স্যার হতে চাইনা। রাজশাহীর-৪ বাগমারা আসনে নৌকা প্রতীকের প্রচারনাকালে সাধারন ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকাল থেকেই তিনি সোনাডাঙ্গা ইউনিয়নের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের ভরট্র লিখড়াপাড়া থেকে গণসংযোগ আরম্ভ করেন। এরপর ফুলপুর, হিন্দুপাড়া, শেরকোল, শিমলাসহ সোনাডাঙ্গা ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন, সোনাডাঙ্গা ইউনিয়ন আ’লীগেরা সভাপতি ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সামসুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন স্বপন, ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষন কমিটির আহ্বায়ক যুবলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ বুলবুল, সাহাদত হোসেন প্রমূখ।এদিকে ওই দিন বিকেলে দ্বীপপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে, বাজারে, রাস্তার মোড়ে মোড়ে ভোটারদের কাছে প্রচারনা করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।প্রচারনাকালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আ’লীগ সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শায়লা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page