৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা রাউজানের যুবককে বায়েজিদে গুলি করে হত্যা, ১ শিশু আহত সাতকানিয়ায় ১৪৫ ধারা উপেক্ষা করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবায় নতুন আশা: ৫০০ শয্যার হাসপাতাল ও ই-হেলথ কার্ডের ঘোষণা প্রতিমন্ত্রী নূরের। সাদাসিধা জীবনে আলোকিত ব্যক্তিত্বের নাম “কমরেড শাহ আলম”।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বিজয়ী হলে উন্নয়নের মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়ার রুপ পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি: গণসংযোগে মোতালেব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারনায় গণসংযোগ করাকালীন জনগনের ভোটে নির্বাচিত হলে সুষম উন্নয়নের মাধ্যে সাতকানিয়া- লোহাগাড়ার রুপ পাল্টে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।১৯ ডিসেম্বর মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকার আচরনবিধির প্রতি সতর্ক থেকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালানোর সময় সকাল ১০ টায় উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার, ফুলতলা, লতা পীরের বাজার, ঘোষের ঘাটা, উত্তর কাঞ্চনায় অলিতে-গলিতে প্রায় সর্বস্তরের মানুষের দরজায় দরজায় হাজির হয়ে গণসংযোগ করেন। দুপুর ২ টা থেকে আমিলাইশ ইউনিয়নের ব্রিজের গোড়া, ডলু কূল হয়ে ব্যাংক মাঠে গণসংযোগ, বিকাল ৩টায় খোদারহাট বাজার ও বিকাল সাড়ে ৩টায় একই ইউনিয়নের সরওয়ার বাজারে পথসভা করেন। এরপর বিকেল ৪টায় চরতি ইউনিয়নের কাটাখালি ব্রিজ, মফজলের দোকান, খতিবের হাট, দূরদূরী বোর্ড অফিস, তালগাঁও সেন্টার, ঈশ্বর বাবুর হাট, আধার মার্কেট, সুঁইপুরা ও মনু ফকিরহাটসহ চরতি ইউনিয়নে ৪টি পথসভায় বক্তব্য রাখেন।
পথসভা ও গণসংযোগ চলাকালীন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেব বলেন, “আওয়ামী লীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীন অবকাঠামোসহ দেশের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের অন্যান্য স্থানের মত সাতকানিয়া লোহাগাড়ায় তেমন দৃশ্যমান কোন উন্নয়ন কার্যক্রম হয়নি। রুটি-রুজির ফিকির করার জন্য বা ক্ষমতার লোভে আমি নির্বাচনের মাঠে আসিনি, মুলতঃ আমার নাড়িকাটা প্রিয় জনপদ সাতকানিয়া লোহাগাড়ার প্রান্তিক জনপদের সুষম উন্নয়ন ও মানুষের সেবার মাধ্যমে এলাকার মানুষের দোয়া ও ভালবাসা অর্জনের চিন্তা থেকেই আমি নির্বাচনী মাঠে নেমেছি। আপনারা দল-মত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারীর আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে, আপনাদের দোয়া ও ভালবাসায় আমি বিজয়ী হলে সার্বিক উন্নয়নের মাধ্যমে সাতকানিয়া লোহাগাড়ার চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ।”
সারাদিনের সাতকানিয়ার বিভিন্ন এলাকার পথসভা ও গনসংযোগে আরো বক্তব্য রাখেন, এম এ মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল সিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম আসাদ, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান আবু সালেহ, চেয়ারম্যান মোজাম্মেল হক, আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, চরতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখঃ।
ঈগল মার্কার সমর্থনে গনসংযোগ ও পথসভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাতকানিয়ার কাংখিত উন্নয়নে নতুন নেতৃত্বের প্রয়োজন দাবী করে বলেন, এম এ মোতালেব সিআইপি ক্ষমতায় না থেকেও সারাজিবন এলাকার উন্নয়ন ও মানবসেবায় অনন্য নজির স্থাপন করে আসছেন। আগামীতে যদি নির্লোভ স্বপ্নিল মনের এ মানুষটি সংসদ সদস্য হিসাবে আপনাদের পবিত্র ভোটে বিজয় লাভ করে, তাহলে সাতকানিয়ার সর্বস্তরের জনগন পরিকল্পিত উন্নয়নের নতুন সাতকানিয়া উপহার পাবে। তাই ৭ জানুয়ারী সকাল সকাল নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ঈগল মার্কায় তাদের মুল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page