১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার।
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সাকিবের বিকল্প খুঁজে পাওয়া কঠিন : হাথুরুসিংহে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করা দলের জন্য কঠিন ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
অলরাউন্ড পারফরমেন্স দিয়ে সৌম্য সরকার কিছুটা হলেও সাকিবের শূন্যতা পূরণ করতে পারে বলে প্রত্যাশা ছিলো টাইগারদের। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ৬ ওভারে ৬৩ রান দিয়ে উইকেটশূন্য, ফিল্ডিংয়ে দু’টি ক্যাচ মিস এবং ব্যাটিংয়ে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরমেন্স না করা সত্ত্বেও কেন সৌম্যকে দলে নেওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।বৃষ্টিবিঘিœত প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশের ৪৪ রানের হারের জন্য মূলত সৌম্যর পারফরমেন্সকে দায়ী করা হচ্ছে।আগামীকাল নেলসনে দ্বিতীয় ওয়ানডের আগে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, ‘সাকিব যা করেছেন, সেটি সে (সৌম্য) করতে পারেননি। আমরা তার কাছে বোলিং ও ব্যাটিংয়ে প্রত্যাশা করেছিলাম এবং মূলত আমরা তাকে একজন অলরাউন্ডার হিসেবে দেখেছি।’তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর যাবত বাংলাদেশ দল সাকিবে ধাতস্থ হয়ে গেছে বাংলাদেশ এবং এমন একটি কম্বিনেশন তৈরি করা কঠিন বলে মনে করছি এবং এজন্যই একাদশে অলরাউন্ডার হিসাবে সে (সৌম্য) আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরও কেন রান করতে ব্যর্থ হচ্ছেন সৌম্য, সেটি জানেন না হাথুরুসিংহে।প্রধান কোচ জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে সৌম্যর পারফরমেন্স ভালো ছিলো। কিন্তু ওয়ানডে পরিসংখ্যান তেমনটা বলছে না। গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ইনিংসে ২৬ দশমকি ৫৩ গড়ে ২৯৩ রান করেছিলেন তিনি। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি ছিলো তার। এনসিএলে ১২ ইনিংসে ৪৮ দশমিক ৪৪ গড়ে ৪৩৬ রান করেন সৌম্য। সর্বোচ্চ রানের ইনিংস ছিলো অপরাজিত ৯৬। ১২টি টি-টোয়েন্টিতে ১৪ দশমিক ৫০ গড়ে ১৭৪ রান করেন তিনি।শেষ পাঁচ ওয়ানডেতে সৌম্যের স্কোর ছিলো যথাক্রমে ০, ৩২, ১, ০, ০।হাথুরুসিংহে বলেন, ‘আমি এই ম্যাচে তাকে প্রথমবার দেখেছি। এজন্য আমি জানি না তার সমস্যা কি। ঘরোয়া আসরে রান করেছে সে। আপনারা জানেন সাকিব না থাকায় আমাদের এমন একজন দরকার যে বোলিং এবং ব্যাটিং করতে পারে।’বিশ্বকাপ চলাকালীন আঙুলের ইনজুরিতে এই সিরিজ থেকে ছিটকে যান সাকিব। সিরিজ শুরুর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জোড়ালোভাবে বলেছিলেন, সাকিবের অনুপস্থিতিতে শূন্যতা পূরণ করতে বড় ভূমিকা পালন করতে হবে সৌম্যকে।কিন্তু ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি সৌম্য। স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে দেখে উচ্ছসিত হাথুরুসিংহে। লেগ-স্পিনের পাশাপাশি ভাল ব্যাট করতে পারেন রিশাদ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের কমাত্র অনুশীলন ম্যাচে ৮৭ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন তিনি।হাথুরুসিংহে বলেন, ‘আমরা প্রথম ম্যাচেই তাকে (রিশাদ) দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল সর্ম্পকে জানি, তাই এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং কারন আমরা এখানে একটি ম্যাচও জিততে পারিনি। আমরা শুরুতে বেশ কিছু উইকেট হারিয়েছি। এ কারনে একাদশে অতিরিক্ত একজন ব্যাটারকে নিয়েছি আমরা। কিন্তু আমরা একজন লেগ স্পিনার খুঁজছি, ভবিষ্যতে রিশাদের মত একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই।’নেলসনের উইকেট সম্পর্কে ,নিশ্চিত নন হাথুরুসিংহে। কারণ উইকেট দেখার সুযোগ ছিল না। কিন্তু হাই-স্কোরিং ম্যাচ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।হাথুরুসিংহে বলেন, ‘এই উইকেটটি দেখতে খুব সুন্দর। ২০১৭ সালে আমরা এখানে কয়েকটি ম্যাচ খেলেছি। ২০১৫ সালে বিশ্বকাপের উইকেটটি ব্যাটিংয়ের জন্য সত্যিই ভাল ছিল। আউট ফিল্ড দ্রুত। এজন্য হাই-স্কোরিং ম্যাচের প্রত্যাশা করছি। আমি মনে করি, এটি একটি সুন্দর দিন হবে, যা ক্রিকেটের জন্যই ভালো হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page