২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বন্যায় মানবিক সহায়তায় অবদানের জন্য দুইজন ইটালী প্রবাসী ও এক ব্যবসায়ীকে সুনামগঞ্জে সংবর্ধনা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

গত কোভিড-১৯ ও সুনামগঞ্জে ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ইটালী প্রবাসী জয়নাল আবেদীন রুবেল,গাজীপুরের ইটালী প্রবাসী আবু ইয়াসিন ও গোপালগঞ্জের সন্তান ও ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী শিহাবুর রহমান মানিক কর্তৃক বন্যার্ত হাজারো মানুষের পাশে দাড়িঁয়ে তাদের ত্রান ও অর্থনৈতিক মানবিক সহায়তা প্রদান করায় এই তিনজন গুনী ব্যাক্তিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শহরের পৌর বিপণীস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মানবিক প্রবাসীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি একে মিলন আহমদের সভাপতিত্বে ও জাতীয় দৈনিক আমার বার্তার প্রতিনিধি মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,জেলা ঐক্য ন্যাপের আহবায়ক ভূপেন্দ্র সমাজপতি,আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী জালাল উদ্দিন জাহান,অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ,মানব জমিনের জেলা প্রতিনিধি মোঃ মোশাহিদ মিয়া,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল,গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান,দৈনিক বর্তমানের প্রতিনিধি মাফুজুর রহমান সজীব,তুষার আহমদ টিপু,রহিম রানা,আবু তাহের প্রমুখ।বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী লাখো কোটি প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে সরকারের রেমিট্র্যান্স বৃদ্ধির ফলেই দেশে অর্থনীতির চাকাঁকে সচল রেখেছেন । গত কোভিড ১৯ ও ২০২২ সালে সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যার সময় এই তিন সংবর্ধিত অতিথিরা ইটালী প্রবাসী ও ব্যবসায়ী হওয়ার সুবাদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সুনামগঞ্জ জেলায় প্রাকৃতিক র্দূযোগ বন্যার ভয়াবহতা দেখে সুনামগঞ্জের হাজারো মানুষের পাশে দাড়িঁয়ে তাদের প্রতি মানবিক সহায়তার হাত প্রসারিত করে চাল,ডাল,তৈল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন। এই মানবিক সহায়তার কারণে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্যোগে এই মহতি কাজের জন্য তিনজন মানবিক গুনী ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এভাবে আগামীতে যেকোন প্রাকৃতিক র্দূযোগে দেশে বিদেশে অবস্থানকারী সকল বাংলাদেশী ভাইবোনেরা সুনামগঞ্জবাসীর পাশে দাঁিড়য়ে তাদের মানবিক সহায়তার হাতকে আরো প্রসারিত করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনজন মানবিক মানুষকে সম্মানা ক্রেষ্টা প্রদান করেন উপস্থিত সাংবাদিকরা। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page