২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় দিরাইয়ে রাজাকার পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন না করায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষজন সংক্ষুব্ধ হয়ে দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সোমবার দুপুরে ইউনিয়নের সরমঙ্গল গ্রামের মৃত সিবাজ উদ্দিনের ছেলে নজির আহমদ এ অভিযোগটি দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পরিষদের চেয়ারম্যান ও রাজাকার পূত্র মোয়াজ্জেম হোসেন জুয়েল জাতীয় পতাকা উত্তোলন করেননি। তিনি বর্তমান পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিদিনতো নয়ই, বরং সরকারি কোন দিবসেও ত্রিশখাল শহীদ ও দুলাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার এই বাংলাদেশে তিনি স্বাধীনতা বিরোধী শক্তির উত্তরসূরী বলেই জাতীয় পতাকা উত্তোলন করেননি এমন ঘটনায় সংক্ষুব্ধ হয়েই তিনি এ অভিযোগটি দায়ের করেন।অভিযোগে আরও জানা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বর্তমান চেয়ারম্যান তার মনগড়াভাবে পরিষদকে চালিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়। পরিষদের অনেক সাবেক ও বর্তমান ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, বিগত পরিষদগুলো দেশের Í বিশেষ দিবস আসলে পরিষদের সদস্যদের নিয়ে মিটিং করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হতো। কিন্তু রাজাকার পুত্র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের সদস্যদের সাথে কোন রকম আলাপ আলোচনা কিংবা মিটিং না করেই তিনি একক সিদ্ধান্তে পরিষদের সকল কার্যক্রম পরিচালিত করে থাকেন। যা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের একজন সন্তান হিসেবে আমাদেরকে ব্যথিত করে, এতে আমরা সংক্ষুদ্ধ হয়েছি। ইতিমধ্যে জাতীয় পতাকা উত্তোলন না করার ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন।তিনি আরও উল্লেখ করেন, সুনামগঞ্জের প্রখ্যাত ইতিহাসবিদ প্রয়াত বজলুল মজিদ খসরু রচিত ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’ নামক বইয়ের ২০১ পৃষ্ঠায় দিরাই থানার রাজাকারদের তালিকার ৫৭নং-এ তার পিতা আব্দুল মতলিব মিয়ার নাম রাজাকার হিসেবে রয়েছে। সম্ভবত তার পিতার মতো বাংলাদেশের স্বাধীনতার বিরোধি শিবিরে থাকায় এসব দিবস পালন না করে এড়িয়ে যাচ্ছেন। চেয়ারম্যান এক সময় শিবিরের সাথে যুক্ত ছিলেন, বর্তমান তিনি বিএনপি করেন। কিছু সংখ্যক রাজাকার, আল-বদর ও তাদের সহযোগি দোসররা এখনও স্বাধীনতার বিরোধীতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ব্যাপারে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ##

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page