২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জামায়াত বিএনপি’র নাশকতা মামলায় মিজানুর রহমান আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীতে জামায়াত-বিএনপি’র নাশকতা মামলায় মিজানুর রহমান নামে একজনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।১৮ ডিসেম্বর (সোমবার) বেলা ২:৩০ মিনিটে রাজপাড়া থানাধীন হড়গ্রাম এলাকা থেকে মিজানুর রহমানকে (৪০)আটক করা হয়।আটক মিজানুর রহমান কাশিয়াডাংগা থানা এলাকার হড়গ্রাম পূর্বপাড়ার আলহাজ্ব শামসুল হকের ছেলে।রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মিজানুর রহমানকে আটক করা হয়েছে। আটক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৭ নভেম্বর জামায়াত-বিএনপি’র একটি নাশকতা মামলা হয় রাজপাড়া থানায়। (মামলা নং ০৬) ঐ মামলায় আসামীরা ৬ নভেম্বর মহাসড়কে নাশকতা বিশৃঙ্খলা ও জনমনে ভিতি সৃষ্টি করেন। ওইদিন রাত ১১:১৫ মিনিটে রাজপাড়া থানাধীন আলীগঞ্জ অভয়ের মোড় ঈদগাহ মাঠের দক্ষিণে নাটোর হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উপর জামায়াত বিএনপির নেতা ও কর্মী রাস্তার উপর টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ জনগনকে ভিতি সৃষ্টি ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড করেন। ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও এর অঙ্গ সংগঠন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ ও ‘বিএনপির’ নেতাকর্মীগণ ব্যাপক নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের সাধারন নাগরিকদের জানমাল ও সরকারি সম্পত্তি ধ্বংস করে বলে মামলা সুত্রে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page