১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাত আবারও আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাতকে (৩২) আটক করেছে কাশিয়াডাংগা থানা পুলিশ। (মামলা নং ২০) আটক ইয়াসিন আরাফাত কাশিয়াডাংগা থানা এলাকার কোর্ট হড়গ্রাম কলেজ পাড়ার রায়হানের ছেলে।১৭ ডিসেম্বর (রোববার) দুপুর ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়া জনৈক মোঃ নাসিরুল এর বাড়ির সামন থেকে তাকে আটক করেন পুলিশ।মামলা সুত্রে জানা যায়, বোয়ালিয়া থানাধীন হেঁতেম খাঁ কাদিরগঞ্জ (বর্তমান ঠিকানা মোল্লাপাড়া) এলাকার আশিকের স্ত্রী ফারজানা (২০) কে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় ছিনতাইকারী আরাফাত। এ ঘটনায় ছিনতাইকারীকে সনাক্ত করে কাশিয়াডাংগা থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে আরাফাতকে আটক করেন। বাদী ফারজানার মামলায় তাকে আটক দেখানো হয়। ছিনতাইকারী আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন ও ছিনতাইয়ের প্রায় ডজনখানেক মামলা রয়েছে। গত ১৬ ডিসেম্বর বিকাল ৫ টায় ফারজানা নামে ওই নারীকে ছুরিকাঘাত করে মোবাইল ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় আরাফাত। পরে ১৭ ডিসেম্বর তাকে পুলিশ আটক করেন। আটকের পর ছিনতাই করা মোবাইল ও এনআইডি কার্ড উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ এমরান বলেন, আরাফাত নামে একজন কুখ্যাত ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page