২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

এশিয়ার চ্যাম্পিয়ন টাইগার যুবারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক

এর আগে তিনবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। প্রতিবারই খালি হাতে ফিরেছে জুনিয়র টাইগাররা। তবে চতুর্থবারের চেষ্টায় সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিককে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলল জুনিয়র টাইগাররা।রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৮২ রানের জবাবে ৮৭ রানে অলআউট হয়েছে আরব আমিরাত যুবদল। স্বাগতিক দেশকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে টাইগার যুবারা।২৮৩ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের পেসারদের তোপে পড়ে আমিরাতের যুবারা। প্রথম পাওয়ার প্লেতে ৩৯ রানে ৪ উইকেট তুলে নেয় মারুফ মৃধা ও রাহানাত দৌলা বর্ষন। এরপর আঘাত হানেন আরেক পেসার ইকবাল হোসাইন ইমন। তাদের সঙ্গে উইকেট শিকারের দৌড়ে যোগ দেন স্পিনার শেখ পারভেজ জীবন। আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার ধ্রুব পারাশার। মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। তাছাড়া মিস্টার এক্সট্রা থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান।মারুফ মৃধা ও রাহানাত দৌলা বর্ষন সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া ইকবাল হোসাইন ইমন ও শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট শিকার করেন এর আগে ফাইনালে বাংলাদেশকে টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমিরাত। ১৪ রানের মাথায় ওপেনার জিসান আলমকে হারায় জুনিয়র টাইগাররা। দ্বিতীয় উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিবলী ও মো. রিজওয়ান ১২৫ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। ৬০ রানে পারাশার বলে সাজঘরে ফেরেন রিজওয়ান। এরপর তৃতীয় জুটিতে ৮৬ রানের আরও একটি পার্টনারশিপ গড়েন শিবলী। ৪০ বলের ঝড়ে টানা দ্বিতীয় ফিফটি তুলে বিদায় নেন ভারতকে হারানোর কারিগর আরিফুল ইসলাম।এবারের আসরে পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ পঞ্চাশার্ধো ইনিংস খেলেন ডানহাতি তরুণ ওপেনার শিবলী। ১২৯ বলে আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উইকেটকিপার ব্যাটার। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪৯ বলে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন শিবলী। ১২টি চার ও একটি ছক্কা মারেন এই তরুণ। শেষ দিকে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ১১ বলে ২১ রানের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৮২ রান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page