২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় ছাত্রশক্তির দক্ষিণ জেলা কমিটিতে সাঈদ হোসেন মানিক পটিয়ায় মায়ের বকুনী খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক। খাগড়াছড়ি পানছড়িতে অসুস্থ নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এলো পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক চট্টগ্রামে শতভাগ মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগের ঘোষণা পুলিশ সুপারের চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন মাটি চাপায় ২ শ্রমিক নিহত ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে দ্বিতীয় প্রবৃদ্ধির দেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির পর থেকে পুরো বিশ্বকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে। সে ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম বাংলাদেশের গল্প। খেটেখাওয়া কৃষকের ঘাম, সুই-সুতোর কারিগরদের দিন-রাতের শ্রম আর প্রবাসে থাকা প্রায় দেড় কোটি বাঙালির অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন অনেকটাই ঈর্ষান্বিত। সংকটের মধ্যেও গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের ওপরে। আন্তর্জাতিক সংস্থা মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট- এমইআই ‘ইকোনমিক আউটলুক-২০২৪’ তে উঠে এল বাংলাদেশের প্রবৃদ্ধির ইতিবাচক গল্প।সংস্থাটি পূর্বাভাস বলছে, আগামী বছর বাংলাদেশ হবে বিশ্বের ৪৬টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। তাদের হিসাবে সে বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ, যা তাদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের ওপরে থাকবে কেবল ভারত। দেশটির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া তৃতীয় স্থানে প্রক্ষেপণ করা হয়েছে ভিয়েতনামকে, যে দেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশে।সম্প্রতি এমইআই আগামী বছরের জন্য ‘অর্থনৈতিক আউটলুক: ভারসাম্য মূল্য ও অগ্রাধিকার’ প্রকাশ করেছে। যদিও প্রবৃদ্ধি নিয়ে এমইআইয়ের পূর্বানুমান বাংলাদেশ সরকারের চেয়ে বেশ খানিকটা কম। চলতি অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আগামী অর্থবছর নিয়ে অবশ্য আন্তর্জাতিক দুই দাতা সংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফও পূর্বাভাস জানিয়েছে। তাদের প্রক্ষেপণ অনুযায়ী আগামী বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে যথাক্রমে ৫ দশমিক ৬ শতাংশ ও ৬ শতাংশ।তবে মূল্যস্ফীতি নিয়ে খুব বড় সুখবর নেই এমইআইয়ের পূর্বাভাসে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে বাংলাদেশের মূল্যস্ফীতি হবে ৭ দশমিক ২৫ শতাংশ। যে বছর পুরো বিশ্বে গড় মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশে। যদিও বাংলাদেশের ২০২২-২৩ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২ শতাংশ। সেই হিসেবে অবশ্য বেশ খানিকটা কমে আসবে মূল্যস্ফীতি। এমইআই আরও বলছে, ২০২৪ সালে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতাও বাড়বে। এ সময়ে মানুষ বাইরে খাওয়া কিছুটা বাড়াবে। তবে এ বছর মানুষের সঞ্চয় প্রবণতা কিছুটা হ্রাস পাবে বলেই মনে করে এমইআই। ক্রয়ক্ষমতা বাড়ার পেছনে মজুরি বৃদ্ধির কথা উল্লেখ্য করেছে সংস্থাটি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page