২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মহান বিজয় দিবসে ও দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নে জাতীয় পতাকা উত্তোলন না করায় জনমনে ক্ষোভ প্রকাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সরকারি -বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তার ব্যাতিক্রম হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদে। মহান বিজয় দিবসের দিনে সরমঙ্গল ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয় মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের পক্ষের সাধারন মানুষের মাঝে চেয়ারম্যানেসর এমন কর্মকান্ডে সৃষ্টি হয়েছে ক্ষোভ।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে শহীদদের স্মরণে সকাল ১০ টায়ও উত্তোলন করার নির্দেশনা থাকলে পরিষদের চেয়ারম্যান উত্তোলন করেননি জাতীয় পতাকা। এতে করে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তারা জানান, বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লে­ক্সে কোন কার্যক্রম হয়না। পালিত হয়না কোন জাতীয় দিবস, উত্তোলন করা হয়না জাতীয় পতাকা।ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, আমি এবার নিয়ে তিনবার ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। গত সময়ে জাতীয় কোন অনুষ্ঠান আমরা করতে হলে আগে পরিষদের মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হতো, এখন গত দু’বছর ধরে তা আর হয়নি পরিষদের চেয়ারম্যান তিনি তার মনগড়া ভাবে প্রোগ্রামগুলো করেন।এ ব্যাপারে পরিষদের আরেক ইউপি সদস্য আব্দুল ছামাদ পতাকা উত্তোলন না করার কথা স্বীকার করে দু:খ প্রকাশ করে বলেন এই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আজকের ঐদিনে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে তৎকালীন ত্রিশলাখ শহীদ ও দুলাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালী জাতির এই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল।এ ব্যাপারে ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের সাথে মোবাইল ফোনে বিজয় দিবসে পরিষদের সামনে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার অনুভূতি জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খন্দকার বলেন, দিরাই উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, এটি এখন জানতে পারলাম। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবেবলেও তিনি জানান। 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page