২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

এই বিজয় দিবস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে টুম্পা পাল ভারত >>> এই বিজয় দিবস সেই ধন্যি মায়ের জন্য,
যে দেশমাকে মায়ের আগেও
মা ভাবতে শিখিয়েছে,
আঁচল দিয়ে রক্ত মুছে
মনোবলকে বাড়িয়েছে।
এই বিজয় দিবস সেই ধন্যি মায়ের জন্য।।

এই বিজয় দিবস সেই সাহসী মায়ের জন্য,
যে এই সোনার বাংলাকে
হীরক সন্তান দিয়েছে,
বুক টান করে মৃত্যুর চোখে
চোখ মেলাতে শিখিয়েছে।
এই বিজয় দিবস সেই সাহসী মায়ের জন্য।।

এই বিজয় দিবস সেই বীর সন্তানের জন্য,
যে মায়ের চিতার আগুন নিভিয়ে
সংগ্রামের আগুন জ্বেলেছে,
বাবার কবরে মাটি না দিয়ে
স্বাধীনতা কেড়ে এনেছে ।
এই বিজয় দিবস সেই বীর সন্তানের জন্য।।

এই বিজয় দিবসে সেই যোদ্ধা ভাইয়ের জন্য,
রাখী, ফোঁটা আর খুনসুটি
যার সবটুকু ছিল বাকি,
পালকি কাঁধে তোলার আগে
জীবন দিয়েছে ফাঁকি।
এই বিজয় দিবসে সেই যোদ্ধা ভাইয়ের জন্য।।

এই বিজয় দিবসে সেই সংগ্রামী পিতার জন্য
যে নবজাতকের মুখ দেখেনি,
কন্যা করেনি দান,
ছেলের কাঁধে রাখেনি হাত
করেনি অভিমান ।
এই বিজয় দিবসে সেই সংগ্রামী পিতার জন্য।।

এই বিজয় দিবস সেই ত্যাগী মেয়ের জন্য
যে পায়নি বাবার আদর
ভাইয়ের স্নেহের সুখ
ঘর বাঁধার স্বপ্ন ভেঙেছে
যার বেদনা বিধুর বুক।
এই বিজয় দিবস সেই ত্যাগী মেয়ের জন্য।।

এই বিজয় দিবস সেই ভিটেহারা মানুষের জন্য,
যে মৃত্যুর আগে পায়নি
তাঁর জন্মভূমির ছোঁয়া,
দূর থেকেই পরিজনের
জন্য করেছে দোয়া।
এই বিজয় দিবস সেই ভিটে হারা মানুষের জন্য।।

এই বিজয় দিবস সেই যোগ্য উত্তরসূরীর জন্য,
যে দেশাত্মবোধ আর
স্বাধীনতার মূল্য বোঝে,
শহীদের আদর্শকে
জীব বাঁকে।
এই বিজয় দিবস সেই যোগ্য উত্তরসূরীর জন্য।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page