৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত। আইআইইউসির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচী পালন শুরু হয়। এরপর আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাকিস্থানিরা আমাদের মুসলমান ভাবলেও মানুষ ভাবেনি কখনো। তারা বাঙ্গালি জাতির উপর যে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করেছিল তার সমাপ্তি করেছিল মহান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে। বিজয়ের ঠিক দুই দিন আগে তারা বুঝতে পেরেছিল এই জাতি স্বাধীনতার একদম নিকটবর্তী তারা স্বাধীনতা অর্জন করলেও যেন মেধাহীন, বুদ্ধিহীন জ্ঞ্যানহীন রাস্ট্রে পরিনত হয় সেই প্রচেষ্টা থেকেই এত শত বুদ্ধিজীবীদের হত্যা করে। যারা সন্ত্রাসী হত্যাকারী তারা মানবতার শত্রু তারা ঘৃণিত। আজকের এই মহান দিনে ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করছি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার জনাব এ এফ এম আক্তারুজ্জামান কায়সার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য প্রফেসর ড. মোঃ সালেহ জহুর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইকিউএসি এর ডিরেক্টর প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, শরীয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ মুস্তফা কামিল, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, হাদিস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাজমুল হক নদভী, পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মহি উদ্দিন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আমান উল্লাহ, আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসেন পাটোয়ারী, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কোট’আনিক সাইন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন আইআইইউসির প্রক্টর জনাব মোঃ ইফতেখার উদ্দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page